ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বৃদ্ধ কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত মো. নুর আহম্মদ (৬৫) একই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর আলীর ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে প্রয়াত শিল্পপতি শেখ আশরাফ উদ্দিন ধন মিয়ার বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।জানা গেছে, বাড়ির মালিকপক্ষ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। একাই বাড়িটি দেখভাল করতেন নুর আহম্মদ। সোমবার সকালে তাকে খুঁজে না পেয়ে ছেলে সুমন মিয়া বাড়িতে গিয়ে গেট টপকে ভেতরে প্রবেশ করেন। পরে বাড়ির পশ্চিম পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার বাবাকে। মাথায় ধারাল অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন।স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।পরিবারের দাবি, নিহতের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না।স্থানীয়দের ধারণা, সন্ধ্যার পর নির্জন এলাকায় মাদকসেবী ও দুর্বৃত্তদের আনাগোনা ছিল। চুরির উদ্দেশ্যে আসা দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।সরাইল থানার ওসি মনজুর কাদির ভূঁইয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নড়াইলে ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে নিজ ঘর থেকে মাধবী বিশ্বাস (৩১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার Read more

কখনোই কাউকে কোনো কিছুর জন্য কাউকে অবজ্ঞা নয়
কখনোই কাউকে কোনো কিছুর জন্য কাউকে অবজ্ঞা নয়

কখনোই কাউকে অবজ্ঞা করার প্রয়োজনবোধ করবেন না; সর্বশক্তিমান আল্লাহতায়ারা আপনাকে সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য ইত্যাদি যা কিছু দিয়েছেন তার কোনো কিছুর Read more

দেবীগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার
দেবীগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিরল প্রজাতির একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বানিয়াপুর প্রধান Read more

মুন্নী সাহা ও তার স্বার্থসংশ্লিষ্ট ৩৫ ব্যাংক হিসাবে ১৮ কোটি টাকা অবরুদ্ধ
মুন্নী সাহা ও তার স্বার্থসংশ্লিষ্ট ৩৫ ব্যাংক হিসাবে ১৮ কোটি টাকা অবরুদ্ধ

আদালতের নির্দেশে সাংবাদিক মুন্নী সাহা এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে পুলিশের অপরাধ তদন্ত Read more

বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু

সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে Read more

মিয়ানমার সীমান্তের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ, বিজিবির সতর্কতা
মিয়ানমার সীমান্তের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ, বিজিবির সতর্কতা

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এ ঘটনায় সীমান্তের বাসিন্দারা আতঙ্কে থাকলেও বিজিবির পক্ষ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন