গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাবকে দায়ী করে তদন্তে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য।এ ঘটনায় প্রকল্প পরিচালক হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার (২৩ মার্চ) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে বরখাস্তাদেশের চিঠি হস্তান্তর করেন।প্রতিমন্ত্রী জানান, সড়ক নির্মাণে অনিয়মের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এছাড়াও পূর্বে গঠিত সকল তদন্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, উদ্বোধনের আগেই সড়কটি ধসে পড়ার ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নারীর মৃত্যু
ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নারীর মৃত্যু

যশোরে ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নাসিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) জেলা পরিষদের মেইন গেটের সামনের Read more

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পর রপ্তানির লক্ষ্য: প্রতিমন্ত্রী ফরহাদ
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পর রপ্তানির লক্ষ্য: প্রতিমন্ত্রী ফরহাদ

আগামী চার বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বিদেশে রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ Read more

ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ
ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ

গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সরকারের প্রশ্রয়ে চাঁদাবাজি, টেন্ডারবা‌জি, ধর্ষণ, শিক্ষার্থীদের নির্যাতনসহ Read more

শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড
শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অপরাধে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

কদমতলীতে ৯০ ফুট সড়কের ৬০ ফুটই দখল!
কদমতলীতে ৯০ ফুট সড়কের ৬০ ফুটই দখল!

কেরানীগঞ্জের কদমতলী চার লেন সড়কটির প্রস্থ ৯০ ফুট। এর মধ্যে প্রায় ৬০ ফুটই দখল হয়ে আছে। যানবাহন চলাচল ও পথচারীদের Read more

এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা
এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। এটিকে সামনে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যথারীতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন