গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সরকারের প্রশ্রয়ে চাঁদাবাজি, টেন্ডারবা‌জি, ধর্ষণ, শিক্ষার্থীদের নির্যাতনসহ নানা অপকর্মে অভিযুক্ত এই সংগঠনটি। ছাত্রলীগের এই নির্যাতনের হাত থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীরাও রেহাই পায়নি।ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর, ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে আত্মগোপনে যেতে দেখা যায়। তাদের বিচারের দাবিতে বাকৃবিতে একটি তদন্ত কমিটি গঠিত হয়। তবে সেই কমিটির বিচার কার্যক্রম বিলম্বিত হওয়ায় এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রদলের নেতাকর্মীরা বি‌ক্ষোভের উ‌দ্দে‌শ্যে কামাল-রঞ্জিত মার্কেটে জড়ো হ‌তে থা‌কেন। প‌রে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপস্থিত ছিলেন- বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, সদস্য ইসমাইল হোসেন হৃদয়সহ প্রায় শতাধিক নেতাকর্মী।মো. আতিকুর রহমান জানান, শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞান ও মানবিকতা অর্জনের জায়গা। কিন্তু ছাত্রলীগ একে নির্যাতনের কেন্দ্রে পরিণত করেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের অত্যাচারের হাত থেকে বাকৃবি শিক্ষার্থীরাও রেহাই পায়নি। তাদের বিচারের দাবিতে যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল, তার অগ্রগতি এত ধীর কেন? বিচার কার্যক্রম বিলম্বিত করে কি প্রশাসন তাদের প্রশ্রয় দিচ্ছে? এ বিষয়টি স্পষ্ট কর‌তে হবে। তা‌দের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ছাত্রলীগের নির্যাতনে নিহত মেধাবী শিক্ষার্থী সাদের খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় টায়ার জ্বালিয়ে যুবলীগের মশাল মিছিল
উল্লাপাড়ায় টায়ার জ্বালিয়ে যুবলীগের মশাল মিছিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ মহাসড়কে টায়ার জ্বালিয়ে মশাল মিছিল করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে Read more

বসকে চাকরি থেকে সরিয়ে দিতে কোম্পানিই কিনে নিলেন কর্মী
বসকে চাকরি থেকে সরিয়ে দিতে কোম্পানিই কিনে নিলেন কর্মী

জীবনে বড় কিছু করতে হলে দরকার ধৈর্য, আত্মবিশ্বাস আর ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা। এমনই এক অভূতপূর্ব উদাহরণ গড়েছেন জুলিয়া Read more

আ.লীগ দেশের অর্থনীতি ‘ফোকলা’ করে দিয়ে গেছে: মঈন খান
আ.লীগ দেশের অর্থনীতি ‘ফোকলা’ করে দিয়ে গেছে: মঈন খান

বিগত ১৫ বছরে আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক Read more

বাংলাদেশকে বিনামূল্যে ২০টি রেল ইঞ্জিন দিচ্ছে চীন
বাংলাদেশকে বিনামূল্যে ২০টি রেল ইঞ্জিন দিচ্ছে চীন

বাংলাদেশ রেলওয়ের (বিআর) জন্য ২০টি মিটারগেজ (এমজি) লোকোমোটিভ কেনায় সহায়তা হিসেবে  ১২৯ কোটি ৫৪ লাখ ডলার (প্রায় ১ হাজার ৫৯১ Read more

আমতলীতে হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারীর জামায়াতে যোগদান
আমতলীতে হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারীর জামায়াতে যোগদান

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন