ইরানের সঙ্গে গত দুইদিন বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থতিতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলার পরিকল্পনা পাঁচদিনের জন্য স্থগিত করার কথা জানিয়েছেন তিনি।গত শনিবার ট্রাম্প হুমকি দেন, ইরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তার হুমকির জেরে পাল্টা হুমকি দেয় ইরান। দেশটি জানায়, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলো লক্ষ্য করে হামলা চালাবে।ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রায় শেষ দিকে চলে এসেছে। তার আগেই তিনি হামলার পরিকল্পনা স্থগিতের কথা বলছেন।সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প সোমবার (২৩ মার্চ) লিখেন, “আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার সব ঝামেলা বা শত্রুতা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে।”“আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যেন আগামী পাঁচ দিন ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা না করা হয়। তবে এই বিষয়টি আমাদের চলমান বৈঠকের সফলতার ওপর নির্ভর করবে।”ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা হওয়ার কথা বললেও ইরান এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি। তবে ইরান গত কয়েকদিন ধরেই বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো ধরনের আলোচনা করবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। Read more

রাজশাহীতে পুলিশ সদস্যের আত্মহত্যা
রাজশাহীতে পুলিশ সদস্যের আত্মহত্যা

রাজশাহী জেলা পুলিশ লাইনস ব্যারাকে নেমে এলো এক গভীর শোক। তৃতীয় তলার টয়লেটের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল পুলিশ Read more

হাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নিয়ে শিক্ষার্থীদের অসন্তুষ্টি
হাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নিয়ে শিক্ষার্থীদের অসন্তুষ্টি

গত মঙ্গলবার (৮ এপ্রিল) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পালন করা হয় বিশ্ববিদ্যালয়টির ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে Read more

মাফিয়া, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ সিস্টেমের পরিবর্তন করবো: নাহিদ
মাফিয়া, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ সিস্টেমের পরিবর্তন করবো: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বলে আমরা আবারও রাজপথে নেমে Read more

কনার বিচ্ছেদের ঘোষণাকে ‘শেয়াল রাণীর বাণী’ বললেন ন্যান্সি
কনার বিচ্ছেদের ঘোষণাকে ‘শেয়াল রাণীর বাণী’ বললেন ন্যান্সি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভ্যাস আছে সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টের মাধ্যমে জনপ্রিয় Read more

পার্ক করা ট্রাকে বসানো মেশিনগানেই নিহত ইরানের পরমাণু বিজ্ঞানী
পার্ক করা ট্রাকে বসানো মেশিনগানেই নিহত ইরানের পরমাণু বিজ্ঞানী

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে এক অভিনব ও চমকে দেয়া কায়দায় হত্যা করা হয় ২০২০ সালের ২৭ নভেম্বর। পার্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন