ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি এক নতুন বিবৃতি দিয়েছেন। হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে পুনরায় খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে ট্রাম্পকে বিদ্রূপ করে এই নতুন বিবৃতি দিয়েছেন তিনি।ইংরেজিতে দেওয়া একটি ভিডিও ক্লিপে যুলফাগারি বলেন, “ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ এই বাক্যটির সঙ্গে আপনি পরিচিত। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ।” হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকলে দেশটির জ্বালানি গ্রিডে আঘাত হানা হবে বলে আমেরিকা হুমকি দিয়েছিল। ইরানও পাল্টা হুমকি দিয়ে জানিয়েছে, ইরান কঠোর প্রতিশোধ নেবে।এদিকে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের সংকট ব্যবস্থাপনার মহাপরিচালক মজিদ ফারশি বলেছেন, তাবরিজ শহরে দুটি প্রাণঘাতী হামলা হয়েছে।তিনি ফারস নিউজ এজেন্সিকে জানান, মারজদারান এলাকার একটি আবাসিক ইউনিটে হামলায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন এবং রাবে রাশিদির একটি পার্কে আরো দুজন নিহত হয়েছেন।এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।এর আগে ইরানের বন্দর আব্বাস শহরের একটি রেডিও স্টেশনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় একজনের নিহত হওয়ার খবর জানা যায়। তেহরান টাইমস পত্রিকা স্টেশনটির পরিচালকের বরাত দিয়ে জানিয়েছে, ১০০ কিলোওয়াট ক্ষমতার এএম ট্রান্সমিটারটি জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-এর পারস্য উপসাগরীয় কেন্দ্রের মালিকানাধীন।স্টেশনটির পরিচালক আরো বলেন, এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে, সাংবাদিক এবং গণমাধ্যমের সরঞ্জাম বেসামরিক বস্তু হিসেবে বিবেচিত হয় এবং সরাসরি হামলা থেকে সুরক্ষিত থাকে, এমনকি প্রচারণার উদ্দেশ্যে ব্যবহৃত হলেও।এদিকে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রীয় অংশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শোনা গেছে। রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশেও ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকায় আরো অনেক শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।এ ছাড়াও খোররামাবাদ ও উরমিয়ায় দুটি আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয় এবং বেসামরিক নাগরিকদের মৃত্যু হয়েছে।এখন পর্যন্ত ১ হাজার ৫০০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং এই হামলাগুলোর পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে। ইসফাহান, কারাজ এবং আহভাজেও ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আহভাজে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ৮০ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কয়েকটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।সূত্র : আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার
‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার

অবশেষে গ্রেপ্তার হলেন ‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে Read more

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক চুক্তি
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সামরিক চুক্তি

পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৫০ কোটি টাকা) মূল্যের Read more

গোয়েন্দা প্রধানকে প্রেসিডেন্টের দপ্তরের প্রধান করলেন জেলেনস্কি
গোয়েন্দা প্রধানকে প্রেসিডেন্টের দপ্তরের প্রধান করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানোভকে তার দপ্তরের নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। দুর্নীতি কেলেঙ্কারির জেরে Read more

রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রংপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ১০ টার সময় রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর সদর উপজেলার Read more

বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার
বোল্ড হয়েও রিভিউ নিলেন রশিদ, হাসি থামাতে পারলেন না আম্পায়ার

গম্ভীর পরিস্থিতিতেও কখনো কখনো ক্রিকেট মাঠে এমন কিছু ঘটে, যা দর্শক, খেলোয়াড়, আম্পায়ার—সবার মুখে হাসি ফোটায়। এমনই এক ঘটনা ঘটে Read more

কামরুজ্জামান কামরুজ্জামান, ওসমান গনিদের ‘সুইজারল্যান্ড প্রবাসী’র পেছনে আসলে কারা?
কামরুজ্জামান কামরুজ্জামান, ওসমান গনিদের ‘সুইজারল্যান্ড প্রবাসী’র পেছনে আসলে কারা?

কামরুজ্জামান কামরুজ্জামান, ওসমান গণি, আবুল কালাম প্লাম্বার নামগুলো গত কয়েক বছরে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে বেশ পরিচিত ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন