পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৩১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৫০ কোটি টাকা) মূল্যের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অনুমোদন পাওয়া এই সম্ভাব্য চুক্তির আওতায় ‘ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়্যারনেস’ বিষয়ক প্রযুক্তি এবং সি-ভিশন সফটওয়্যারসহ অন্যান্য সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।শুক্রবার (০২ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে ভারত এই প্রযুক্তি ও সরঞ্জাম পেতে যাচ্ছে। এই চুক্তির মাধ্যমে ভারতের নৌবাহিনীর সামুদ্রিক সচেতনতা, বিশ্লেষণ সক্ষমতা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।বিবৃতিতে বলা হয়, ‘এই সফটওয়্যার ভারতকে তার সমুদ্রসীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সক্ষম করে তুলবে। এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না, তবে ভারতের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে।’ভারত সরকারের অনুরোধে যে সামগ্রীগুলো বিক্রির পরিকল্পনা রয়েছে, তার মধ্যে রয়েছে সি-ভিশন সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ, প্রশিক্ষণ ও বিশ্লেষণ সহায়তা, সফটওয়্যার সাপোর্ট, প্রযুক্তিগত দল এবং লজিস্টিক সহায়তা।যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই চুক্তি মার্কিন পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারে ভূমিকা রাখবে।এদিকে, জম্মু ও কাশ্মিরে সম্প্রতি সংঘটিত সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে ভারতের এমন সামরিক চুক্তি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোতেও নতুন মাত্রা যোগ করতে পারে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইজেরিয়া ভয়াবহ বন্যায় নিহত ১৫১, ঘরছাড়া হাজারও মানুষ
নাইজেরিয়া ভয়াবহ বন্যায় নিহত ১৫১, ঘরছাড়া হাজারও মানুষ

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের মোকওয়া শহরে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৫১ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে ঘরছাড়া হয়েছেন তিন Read more

ইসরাইলয়ে ক্ষেপণাস্ত্র হামলা মধ্য দিয়ে যুদ্ধে যোগ দিল হুথি
ইসরাইলয়ে ক্ষেপণাস্ত্র হামলা মধ্য দিয়ে যুদ্ধে যোগ দিল হুথি

অবশেষে ইরান যুদ্ধে যোগ দিলো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। আজ শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র Read more

বিপিএলে ঢাকা পর্বের ম্যাচগুলোর সময়সূচি
বিপিএলে ঢাকা পর্বের ম্যাচগুলোর সময়সূচি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সিলেট পর্ব শেষে হয়েছে। দীর্ঘ ১৮ দিনের এই রোমাঞ্চ শেষে টুর্নামেন্টের ভাগ্য এখন নির্ধারিত Read more

নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল
নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের ফাইনালে পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্চাব কিংস। এই দুই দলের কোনো দলই এখন Read more

নৌবাহিনীর শক্তি বাড়াতে ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত
নৌবাহিনীর শক্তি বাড়াতে ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে সামরিক শক্তি বৃদ্ধির পথে হাঁটছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার Read more

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবি এবং সোমবার ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন