কক্সবাজারের টেকনাফে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা সাগর পথে অবৈধ পন্থায় মানবপাচারের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। উক্ত অভিযান চলাকালীন সময়ে নারী, শিশুসহ ২৯ জন মালয়েশিয়াগামী যাত্রী উদ্ধার ও পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে।বুধবার (২২ অক্টোবর) বিকালের দিকে অভিযানের বিস্তারিত উল্লেখ করে গণমাধ্যম কর্মীদের কাছে একটি প্রেস বার্তা পাঠিয়েছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে ও বুধবার সকালের দিকে পৃথকভাবে দুটি অভিযান পরিচালনা করে, টেকনাফ সদর ইউনিয়নের রাজাছড়া এলাকা সংলগ্ন পাহাড়ে পাচারকারীদের আস্তানায় জিম্মি থাকা ও ফিশিং ট্রলারযোগে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার অপচেষ্টা করার সময় নারী, শিশুসহ ২৯ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। উক্ত অভিযানে মানব পাচারকারী চক্রের তিন সদস্যকেও আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।ধৃত তিন ব্যক্তি হচ্ছে মো. সেলিম (৩৫), মো. নুরুল আবছার (১৯) ও মনসুর আলম (২২)। পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, ১টি মোটরসাইকেল ও একটি চাকু জব্দ করা হয়েছে।তিনি আরো বলেন, অভিযান চলাকালীন সময়ে চিহ্নিত তিন মানব পাচারকারী মো. মাহমুদুল হক, সৈয়দুল ইসলাম, আজিজুল হকসহ উক্ত চক্রের আরো বেশ কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে গেছে।উদ্ধার হওয়া ২৯ জন ভিকটিমকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং আটক ও পলাতক মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই
পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই

পাকিস্তানের প্রখ্যাত সুফি সাধক ও ইসলামি চিন্তাবিদ শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই। রবিবার (১৪ ডিসেম্বর) লাহোরে তিনি ইন্তেকাল করেন। Read more

বাদ দেওয়া হয়নি, স্বেচ্ছায় সরে দাঁড়ানোর দাবি ভারতীয় উপস্থাপকের
বাদ দেওয়া হয়নি, স্বেচ্ছায় সরে দাঁড়ানোর দাবি ভারতীয় উপস্থাপকের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছিলেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। গতকাল থেকে গণমাধ্যমে এই খবরটি প্রচার হয়ে Read more

সিংড়ায় কৃষিজমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
সিংড়ায় কৃষিজমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া ও মাঝিপাড়া এলাকায় তিন ফসলি আবাদি কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিংড়া উপজেলা প্রশাসন Read more

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে। Read more

৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী
৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী

আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন