আগামী পাঁচদিন ভারি বৃষ্টিপাতের শঙ্কা না থাকলেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিভাগ ও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।সোমবার (২৩ মার্চ) আবহাওয়ার নিয়মিত বুলেটিন অনুযায়ী, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। এছাড়া আগামী ৫ দিন ভারি বর্ষণ না হলেও দুয়েক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আর ৫ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কাও রয়েছে। তবে পরবর্তী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে এবং অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২৩ মার্চ) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে সামান্য বাড়তে পারে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

বিশ্বের বেশিরভাগ দেশের ওপর পালটা শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত Read more

ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন
ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন

দ্রুত সময়ের মধ্যে মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন। এর স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল বা ২৬০ Read more

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রাবেয়া আক্তার (২৭)কে কুপিয়ে হত্যার পর রশিতে ঝুলে রাশেদ মিয়া (৩০) আত্মহত্যা করেছে।শনিবার (১২ Read more

মাঠে ডিম পেড়েছে পাখি, ১ মাসের জন্য নিষিদ্ধ হলো খেলা!
মাঠে ডিম পেড়েছে পাখি, ১ মাসের জন্য নিষিদ্ধ হলো খেলা!

অস্ট্রেলিয়ায় একটি খেলার মাঠ ১ মাসের জন্য বন্ধ করেছে সেদেশের কর্তৃপক্ষ। একটি সংরক্ষিত প্রজাতির পাখি মাঠের ঠিক মাঝ বরাবর ডিম Read more

রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতকে ছাড় দেবেন না ট্রাম্প
রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতকে ছাড় দেবেন না ট্রাম্প

ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ছাড় দেবেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউজের Read more

আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত রাখার নির্দেশ
আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত রাখার নির্দেশ

জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন