অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল হোবার্ট হারিকেন্সে গত বছর ডাক পেয়েছিলেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও বিগ ব্যাশের সময়সূচি এক হয়ে যাওয়ায় মিলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র। ফলে লিগে খেলা হয়নি রিশাদের।আগামী মৌসুমের জন্য রিশাদকে আবারও দলে রেখেছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সবকিছু ঠিক থাকলে এবার মাঠে দেখা যেতে পারে তাকে। হোবার্ট হারিকেন্সের হয়ে এটিই হতে পারে রিশাদের প্রথম বিগ ব্যাশ মৌসুম।এদিকে, টুর্নামেন্টের ১৫তম আসরের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করা হয়েছে। ১৪ ডিসেম্বর শুরু হয়ে এবারের আসর চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। মোট ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পার্থ স্কর্চার্স মুখোমুখি হবে সিডনি সিক্সার্সের। পরের দিন, ১৬ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে হোবার্ট হারিকেন্স, প্রতিপক্ষ সিডনি থান্ডার।বিগ ব্যাশের গ্রুপ পর্বে প্রতিটি দল ১০টি ম্যাচ খেলবে। রিশাদের হোবার্ট হারিকেন্স ম্যাচ খেলবে যথাক্রমে ১৬, ১৮, ২১, ২৬ ও ২৯ ডিসেম্বর এবং ১, ৩, ৯, ১১ ও ১৪ জানুয়ারি। এই প্রথম রাউন্ড চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি নকআউট ও ২৩ জানুয়ারি চ্যালেঞ্জার ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিগ ব্যাশের পঞ্চদশ আসরের। বিগ ব্যাশে হোবার্টের ম্যাচসূচিতারিখপ্রতিপক্ষ ১৬ ডিসেম্বরসিডনি থান্ডার১৮ ডিসেম্বরমেলবোর্ন স্টারস২১ ডিসেম্বরমেলবোর্ন রেনেগেডস২৬ ডিসেম্বরপার্থ স্কচার্স২৯ ডিসেম্বরমেলবোর্ন রেনেগেডস১ জানুয়ারিপার্থ স্কচার্স৩ জানুয়ারিসিডনি থান্ডার৯ জানুয়ারিঅ্যাডিলেড স্ট্রাইকার্স১১ জানুয়ারিসিডনি সিক্সার্স ১৪ জানুয়ারিব্রিসবেন হিটআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাণীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
রাণীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁর রাণীনগরে মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে তাহের (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার Read more

সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা
সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

সৌদি আরবে বসবাসরত প্রবাসীগণ ২০২৬ সাল থেকে দেশটির নির্দিষ্ট কিছু অঞ্চলের সম্পত্তি কেনার সুযোগ পাবেন। সৌদি সরকার সম্প্রতি এ সংক্রান্ত Read more

ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন

মরণব্যধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সফল্য পেয়েছে। যা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ার ফেডারেল মেডিকেল Read more

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল, বাদ পড়লেন ভিনি-নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি ২৫ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছেন। এই দলে Read more

যুক্তরাষ্ট্রে প্রমোশন তালিকা থেকে কৃষ্ণাঙ্গ ও নারী কর্মকর্তাদের বাদ
যুক্তরাষ্ট্রে প্রমোশন তালিকা থেকে কৃষ্ণাঙ্গ ও নারী কর্মকর্তাদের বাদ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী Pete Hegseth চারজন আর্মি কর্মকর্তাকে এক-তারকা জেনারেল পদে পদোন্নতির তালিকা থেকে বাদ দেওয়ায় পেন্টাগনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। Read more

নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা
নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা

নেপালে জেন-জিদের বিক্ষোভে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের পরিবারকে ১০ লাখ নেপালি রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।দ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন