নড়াইলের কালিয়া উপজেলায় ঈদুল ফিতরের রাতে এক সংবাদকর্মীর ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী খাইরুল ইসলাম চৌধুরী ‘বাংলাদেশ বুলেটিন’ ও ‘এনটিভি অনলাইন’-এর কালিয়া উপজেলা প্রতিনিধি এবং ‘দৈনিক খোলা কাগজ’-এর নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।ভুক্তভোগী সাংবাদিক খাইরুল ইসলাম জানান, স্ত্রীর চাকুরির সুবাদে তিনি কালিয়া উপজেলার যোগানিয়া গ্রামের চক্রবর্তী পাড়ার হরিদাশের বাড়িতে ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে গত ১৭ মার্চ তিনি সপরিবারে একই উপজেলার শুড়িগাতি গ্রামে নিজ বাড়িতে যান। রোববার সকালে প্রতিবেশী সমীর চক্রবর্তী মুঠোফোনে তাঁকে চুরির বিষয়টি জানান।খবর পেয়ে তিনি ভাড়া বাসায় গিয়ে দেখেন, দরজার তালা ভাঙা এবং ঘরের ভেতরের আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। তাঁর ধারণা, ঈদের রাতের কোনো এক সময়ে চোরচক্র তালা ভেঙে ঘরে প্রবেশ করেছে।ভুক্তভোগীর দাবি, চোরেরা বাসা থেকে নগদ প্রায় ৮০ হাজার টাকা, ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, একটি টেলিভিশন, একটি গ্যাসের চুলা, দুইটি গ্যাস সিলিন্ডার এবং ওয়াইফাই রাউটারসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি একই এলাকা থেকে জনৈক এনজিও কর্মী তপন কৃষ্ণ সেনের ভাড়া বাসা থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছিল। একের পর এক চুরির ঘটনায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এই চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ, নিহত ১২
কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ, নিহত ১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে বাস–ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২১ Read more

সাতক্ষীরায় ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত
সাতক্ষীরায় ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত

পণ্যবাহী ট্রাকের চাপায় নাঈম হোসেন নামের কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি মহিলা দাখিল মাদরাসার Read more

১০ জনের ফ্রান্সের কাছে হেরে গেল ব্রাজিল
১০ জনের ফ্রান্সের কাছে হেরে গেল ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অনুষ্ঠিত ম্যাচটি ছিল Read more

মেন্ডিস ঝড়ে পাল্লেকেলেতে চাপে বাংলাদেশ
মেন্ডিস ঝড়ে পাল্লেকেলেতে চাপে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশের বোলাররা চাপে ফেললেও শেষ পর্যন্ত কুশল Read more

বিএনপি কার্যালয়ের উদ্বোধনে আ.লীগ নেতারা, শরীয়তপুরে তীব্র ক্ষোভ
বিএনপি কার্যালয়ের উদ্বোধনে আ.লীগ নেতারা, শরীয়তপুরে তীব্র ক্ষোভ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে বিএনপির একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে তীব্র সমালোচনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন