নেত্রকোনার মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মঞ্জু মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাঘান ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মঞ্জু মিয়া ওই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে মঞ্জু মিয়ার সাথে প্রতিবেশী শান্তু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষের সময় মঞ্জু মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।স্বজনরা তাঁকে দ্রুত উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহতের ছেলে সালেক মিয়া অভিযোগ করেন, বাড়ির সীমানা নিয়ে তর্কের একপর্যায়ে প্রতিবেশী আমীর হোসেনসহ কয়েকজন তাঁর বাবার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন এবং হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেছেন শোকাহত পরিবারের সদস্যরা।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেবাংশু দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাসুরের সঙ্গে পরকীয়ার অভিযোগে ছোট ভাইয়ের হাত কেটে দিল বড় ভাই
ভাসুরের সঙ্গে পরকীয়ার অভিযোগে ছোট ভাইয়ের হাত কেটে দিল বড় ভাই

নাটোরের সিংড়া উপজেলায় ইসরাফিল নামে এক যুবকের দুই হাত কবজি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই Read more

বরগুনায় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে এনসিপি দুই নেতাকে বরণ
বরগুনায় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে এনসিপি দুই নেতাকে বরণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় বরগুনা পৌর মার্কেট Read more

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। মঙ্গলবার (৮ Read more

সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক
সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযানে নেতৃত্ব দেবেন দুদকের সিলেট সমন্বিত কার্যালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন