ভারতে বিাভন্ন মেয়াদে কারাভোগ শেষে পাচারের শিকার শিশুসহ ৩৩ জন বাংলাদেশি নারী-পুরুষকে দেশে ফেরত আনা হয়েছে।রবিবার (২২ মার্চ ) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে এসব নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে আনা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচার রোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি রংপুর, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে ৮ জন নারী ও শিশু এবং ২৫ জন পুরুষ রয়েছেন।ফেরত আসারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সাজাভোগ শেষে বিভিন্ন সেফ হোমের হেফাজতে ছিলেন তারা। পরবর্তী সময়ে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে ফিরিয়ে আনা হয়।কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের একটি প্রতিনিধিদল বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে শার্শা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, বিজিবি ও পুলিশ প্রশাসনের নিকট উদ্ধারকৃত এসব নারী-পুরুষ ও শিশুদের হস্তান্তর করেন। এ ছাড়াও এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষ এবং ভারতের বিভিন্ন সরকারি সংস্থা ও বিএসএফ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।ফেরত আসা ভূক্তভোগীরা জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করা হয়। দীর্ঘ কষ্টের পর দেশে ফিরে পরিবারের কাছে আসতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এর কর্মী শফিকুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে উন্নত জীবনের আশায় দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর কেউ কারাগারে, আবার কেউ শেল্টার হোমে দীর্ঘদিন অবস্থান করেন। আইনি জটিলতার কারণে অনেককে প্রায় দুই বছর পর্যন্ত বন্দি জীবন কাটাতে হয়েছে।বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা হোসেন জানান, ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ‘স্বদেশ প্রত্যাবর্তন’ আইনের আওতায় তারা দেশে ফেরার সুযোগ পেয়েছেন। আইনি সহায়তা প্রদানের লক্ষে জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থাটি ফেরত আসা এসব বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ থেকে নিজেদের হেফাজতে গ্রহণ করেছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক
যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক

যশোরে সোহাগ পরিবহনের একটি বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুরের Read more

আজ ১০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

জনবসতি ঘেঁষে চালকল, পরিবেশ দূষণের অভিযোগ
জনবসতি ঘেঁষে চালকল, পরিবেশ দূষণের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জনবসতি ঘেঁসে গড়ে ওঠা একটি চালকলের (অটো রাইস মিল) বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। চালকলের শব্দসহ ধোঁয়া ও Read more

ভোলায় হরিণের মাংসসহ ২ পাচারকারী আটক
ভোলায় হরিণের মাংসসহ ২ পাচারকারী আটক

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় Read more

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক
ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা’ সূর্য সেন হল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে হলটির সাধারণ শিক্ষার্থীরা। Read more

সিসি ক্যামেরা হ্যাক করে টার্গেট নির্ধারণ করছে ইরান
সিসি ক্যামেরা হ্যাক করে টার্গেট নির্ধারণ করছে ইরান

নিরাপত্তার জন্য ঘরে ঘরে বসানো ক্যামেরাই এখন ইসরায়েলিদের জন্য হুমকির কারণ হয়ে দেখা দিয়েছে। ইসরায়েলের একাধিক সিসি ক্যামেরা হ্যাক করছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন