ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ কৃষক মাসুদ মিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা। রবিবার (২২ মার্চ) বিকেলে তিনি আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন ওই কৃষকের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।গত ২০ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত টেপু মিয়ার ছোট ছেলে মো. মাসুদ মিয়ার গোয়ালঘরে আকস্মিক আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গোয়ালঘরে থাকা ২টি গরু ও ১টি ছাগল পুড়ে মারা যায়। নিজের শেষ সম্বল গবাদি পশুগুলোকে বাঁচাতে গিয়ে কৃষক মাসুদ মিয়ার শরীরের অনেকাংশ আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।পরিদর্শনকালে সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্যা কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং কৃষকের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ দেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন এবং ব্যক্তিগত ও সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এ সময় সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবীসহ উপজেলা ও পৌর শাখা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেষজ গুণে ভরপুর স্বর্ণলতা
ভেষজ গুণে ভরপুর স্বর্ণলতা

ঝোপঝাড়ে বা বড় গাছের ওপর সোনালি সুতোর মতো জড়িয়ে থাকা যে লতাটি আমরা দেখি, তার নাম স্বর্ণলতা। যার কোনো পাতা Read more

চট্টগ্রামে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক
চট্টগ্রামে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি উপজেলার বৈরাগ ইউনিয়নের আদিনাথ সিংহের বাড়ি Read more

মিরপুরে অগ্নিকাণ্ড: পরিচয় শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায়
মিরপুরে অগ্নিকাণ্ড: পরিচয় শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায়

ঢাকার মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ১৬টি মরদেহই পোশাক কারখানার ভবন থেকে পাওয়া গেছে। Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৭৮
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৭৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ের মধ্যে আরও ২৭৮ জন হাসপাতালে ভর্তি Read more

হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক্ড
হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক্ড

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়দানকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. Read more

রাজবাড়ীর ৪ কলেজে এইচএসসিতে পাশ করেনি কেউ
রাজবাড়ীর ৪ কলেজে এইচএসসিতে পাশ করেনি কেউ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাজবাড়ী জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন