ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আদালতে তোলা হয়েছে। ১৪ দিনের রিমান্ড শেষে রবিবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে তাদের বিধাননগর বিশেষ আদালতে হাজির করানো হয়।জানা গেছে, আদালতে তাকে হাদি হত্যা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন, আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না। এর আগে তাকে বিধান নগর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে অবশ্য কোনো প্রশ্নের উত্তর দেননি। এর আগে চলতি মাসের ৭ তারিখ দিনগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তাদেরকে ১৪ দিনের রিমান্ডে পাঠান পশ্চিমবঙ্গের একটি আদালত।৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এলাকায় এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। গ্রেফতারের পর এসটিএফ সূত্র জানিয়েছিল, ফয়সাল ও আলমগীর দুজনই হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তারা উভয়ই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ও গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।এদিকে, মেঘালয় সীমান্ত দিয়ে এ দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করায় গত ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। তাকে ৭ দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) ফিলিপকে আদালতে তোলা হয়।উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই ব্যক্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় আনুমানিক রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক হাদি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’
রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানীর হাতিরঝিলে পালিত হয়েছে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় Read more

শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির
শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির

ফেইসবুক প্রোফাইলে লাল রঙ সহ চোখে মুখে লাল কাপড় পড়ার পরিকল্পনা কার এই নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন সেই তথ্য Read more

দেশের দুই অঞ্চলে ঝড় হতে পারে, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের দুই অঞ্চলে ঝড় হতে পারে, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের দুই অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। Read more

দেশ পুনর্গঠনে ঐক্যের ডাক তারেক রহমানের
দেশ পুনর্গঠনে ঐক্যের ডাক তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে, দেশ স্বাধীন হওয়ার পর এক স্বৈরাচার দেশের কাঁধে বসে ছিল। শহীদ জিয়াউর Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ির সঙ্গে পিকাপের সংঘর্ষে পিকাপের চালক সজল মিয়া (৪৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম Read more

‘জুলাই দিবস’ প্রতিরোধের প্রস্তুতির সময় কৃষকলীগ নেতা আটক
‘জুলাই দিবস’ প্রতিরোধের প্রস্তুতির সময় কৃষকলীগ নেতা আটক

কিশোরগঞ্জে জুলাই দিবস প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় জেলা শহরের নগুয়া এলাকার একটি বাসা থেকে আবদুল আউয়াল নামের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন