ঈদের আনন্দ শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধা ও মানবিক আচরণই এই আনন্দকে পরিপূর্ণ করে তোলে। এমনই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।ঈদের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্ট প্রধানমন্ত্রীকে দেখে দৌড়ে এসে স্যালুট ও করমর্দনের জন্য এগিয়ে যান। এসময় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর এমন সাদামাটা ও মানবিক আচরণে উপস্থিত সবার মাঝেই উচ্ছ্বাসের সৃষ্টি হয়। বিশেষ করে ওই পুলিশ সদস্যের প্রতিক্রিয়া ছিল দেখার মতো, যা আরও আবেগঘন করে তোলে। ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি ক্যাপশনে লেখেন, ‘এই দৃশ্য ঈদের আনন্দ আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। যেমন, রাষ্ট্র চাই, ঠিক সেই পথে।’প্রধানমন্ত্রীর এই সহজ-সরল ও আন্তরিক আচরণ সাধারণ মানুষের মন ছুঁয়ে গেছে। ইতোমধ্যে ভিডিওটি হাজার হাজার মানুষ শেয়ার করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছে ঘটনাটি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন, বহিষ্কার ১
প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৫৩ জন, বহিষ্কার ১

কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪৮
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪৮

ইস্কান্দার পুটেরির ইকো গ্যালারিয়ার কাছে একটি নির্মাণ প্রজেক্টে এক যৌথ অভিযানের সময় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা অভিবাসী কর্মীদের বৈধ নতিপত্র যাচাই Read more

কুড়িগ্রামে টানা বৃষ্টিতে অফিস–আদালতে পানি ঢুকেছে
কুড়িগ্রামে টানা বৃষ্টিতে অফিস–আদালতে পানি ঢুকেছে

ধরলা অববাহিকায় রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে কুড়িগ্রাম শহরের বিভিন্ন স্থানে তীব্র জলজটের সৃষ্টি হয়েছে। এতে নাগরিক ভোগান্তি সৃষ্টি হয়েছে। জজ Read more

যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত
যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ভুলের কারণে যাত্রী রেখে চলে গেল চট্টলা এক্সপ্রেস ট্রেন। এতে করে শত শত যাত্রীদের Read more

ব্যাংকের সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবিকে হত্যা, গ্রেপ্তার ৫
ব্যাংকের সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবিকে হত্যা, গ্রেপ্তার ৫

মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট সুজন মিয়া হত্যা মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে নিজ Read more

আলী লারিজানির স্থলাভিষিক্ত হওয়া কে এই বাঘের
আলী লারিজানির স্থলাভিষিক্ত হওয়া কে এই বাঘের

ইসরায়েলের হামলায় জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন বর্তমান সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন