মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।শনিবার (৩ মে) দুপুরে উপজেলার চরশ্যামাইল এলাকার উৎরাইল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।নিখোঁজ শিক্ষার্থীর নাম জান্নাতুল (১৫)। সে একই উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার রনি ফকিরের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, জান্নাতুল তার ফুফু বাড়িতে বেড়াতে গিয়ে দুপুরে ফুফা ও ছোট দুই বোনের সঙ্গে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে নদীর গভীরে চলে গিয়ে পানিতে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয় লোকজন ও ডুবুরি দল দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।শিবচর ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, এখনো নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এভারটনে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ
এভারটনে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ

ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ নিয়ন্ত্রনহীন জীবন-যাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সমালোচনার মুখে পড়েন। গত বছর বেশ কয়েকবার Read more

বরগুনায় পরিত্যক্ত আদালত ভবনে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
বরগুনায় পরিত্যক্ত আদালত ভবনে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

বরগুনার পাথরঘাটা উপজেলায় পরিত্যক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৩ জুলাই) দুপুর Read more

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের আলোচিত ঘটনার অন্যতম অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি-গুলশান বিভাগ।  গ্রেপ্তার হওয়া যুবকের Read more

কালিয়াকৈরে জাল টাকা তৈরির কারখানায় র‍্যাবের হানা, গ্রেপ্তার ১
কালিয়াকৈরে জাল টাকা তৈরির কারখানায় র‍্যাবের হানা, গ্রেপ্তার ১

দিনাজপুরের হিলিতে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারে পুলিশের অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে। এসময় আসামী ইমন হোসেন (২৭) পালিয়ে গেলেও Read more

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প

গাজা যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় পাকিস্তানের পূর্ণ সমর্থনের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে Read more

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: মনপুরায় জেলেদের দীর্ঘশ্বাস, টিকে থাকাই দায়
ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: মনপুরায় জেলেদের দীর্ঘশ্বাস, টিকে থাকাই দায়

মা ইলিশ সংরক্ষণে সরকার ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন