হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলা ঠেকাতে ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জন্য নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।শুক্রবার (২০ মার্চ) ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।এর আগে ব্রিটিশ স্বার্থ বা জীবন বিপন্ন করতে পারে এমন ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি ছিল। তবে আজ মন্ত্রিপরিষদের এক বৈঠকে এই অনুমতির পরিধি আরও বাড়িয়ে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।যুক্তরাজ্য সরাসরি এই হামলায় অংশ নেবে না এবং ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, “সংঘাতের বিষয়ে যুক্তরাজ্যের মূল নীতি অপরিবর্তিত রয়েছে।”ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, “হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কাজে ব্যবহৃত সক্ষমতাগুলোকে লক্ষ্য করে মার্কিন ‘প্রতিরক্ষামূলক অভিযানের’ জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের বিষয়ে মন্ত্রীরা আজ একমত হয়েছেন।” তবে একই সঙ্গে মন্ত্রীরা এই যুদ্ধ দ্রুত বন্ধ করা এবং উত্তেজনা প্রশমনের জরুরি প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্রি ইন্টারনেট ডে ১৮ জুলাই, যেভাবে পাবেন ১ জিবি ডেটা
ফ্রি ইন্টারনেট ডে ১৮ জুলাই, যেভাবে পাবেন ১ জিবি ডেটা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) 'ফ্রি ইন্টারনেট ডে' পালন করতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ উপলক্ষে Read more

উসকানি দিলে আবারও হামলা হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
উসকানি দিলে আবারও হামলা হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন আগ্রাসনের জবাব হিসেবেই কাতারে দেশটির আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।তিনি বলেন, ‘আমাদের ভূখণ্ড Read more

গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন আহত
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন আহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একদিনে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত Read more

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর অভিযোগ
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৪৮) সেনাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। সোমবার (১২ Read more

বিশ্বের মুসলিমদের উদ্দেশে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট
বিশ্বের মুসলিমদের উদ্দেশে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

বিশ্বের মুসলিমদের উদ্দেশে ইরানের বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই বার্তায় তিনি ইসরায়েলকে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত Read more

ইসরায়েলের পারমাণবিক গোপন নথি শিগগিরই প্রকাশ পাবে: ইরান
ইসরায়েলের পারমাণবিক গোপন নথি শিগগিরই প্রকাশ পাবে: ইরান

ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, পারমাণবিক স্থাপনা, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এবং প্রতিরক্ষা সক্ষমতাসংক্রান্ত ইসরায়েলের সংবেদনশীল গোপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন