ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একদিনে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে মহাসড়কের কসবা এলাকায় ঢাকাগামী ‘বাউফল ট্রাভেলস’-এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ‘এসএস পরিবহন’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।একইদিন মহাসড়কের অপর দুটি স্থানে ছোটখাটো আরও দুটি দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, কসবা এলাকায় দুর্ঘটনাকবলিত বাস দুটিকে জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে অস্ত্রের মহড়ায় আতঙ্ক সৃষ্টি, যুবক আটক
নবীনগরে অস্ত্রের মহড়ায় আতঙ্ক সৃষ্টি, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুকসহ এক যুবককে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে উপজেলার Read more

পদত্যাগে অচল জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাই, অনিশ্চয়তায় কার্যক্রম
পদত্যাগে অচল জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাই, অনিশ্চয়তায় কার্যক্রম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পদার্থ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসনাত রোবেল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগেই পদত্যাগ Read more

৫০০ বাংলাদেশিকে নৌকায় ইতালিতে পাঠিয়েছেন সাখাওয়াত
৫০০ বাংলাদেশিকে নৌকায় ইতালিতে পাঠিয়েছেন সাখাওয়াত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানবপাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম সাখাওয়াত Read more

বিদ্যুৎ বন্ধের হুমকি দিলো আদানি পাওয়ার
বিদ্যুৎ বন্ধের হুমকি দিলো আদানি পাওয়ার

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। আগামী ১০ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করা Read more

অস্ত্র–ইয়াবা–ককটেল মামলার আসামি যুবলীগ নেতা গিট্টু নাছির গ্রেপ্তার
অস্ত্র–ইয়াবা–ককটেল মামলার আসামি যুবলীগ নেতা গিট্টু নাছির গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি স্থানীয় যুবলীগ নেতা মো. নাছির (৩৩), ওরফে গিট্টু নাছিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৪ Read more

অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’ পদবি বাতিল
অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’ পদবি বাতিল

অধ্যাপক আবু সুফিয়ানের নামের সঙ্গে যুক্ত করা ‘বীর প্রতীক’ খেতাব বাতিল করেছে সরকার। একই সঙ্গে তিনি প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছিলেন কি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন