নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গোডাউন ও গেঞ্জি কাপড়ের ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুরের হযরত শাহের মাজার সংলগ্ন হৃদয় আহমেদের ঝুটের গুদামে ওই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টায় হৃদয় আহমেদের ঝুটের গুদামে আগুন দেখতে পান তারা। এলাকাবাসী পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন গুদামের পাশে এমরান মিয়ার গেঞ্জি ছাপাখানায়ও ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে আগুনের বিষয়টি জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ঈদুল ফিতর শনিবার
মালয়েশিয়ায় ঈদুল ফিতর শনিবার

মালয়েশিয়ায় শনিবার ঈদুল ফিতর পালিত হবে জানিয়েছেন রুলার্স সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল আহমদ।বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় Read more

শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭
শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

যশোরের শার্শায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ১
পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ১

পাবনা জেলার আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের চতরা বিলের গভীরে গোপন আস্তানায় ময়েজ বাহিনীর অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।সোমবার (১৯ Read more

ঈশ্বরদীতে একদিনের ব্যবধানে ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে একদিনের ব্যবধানে ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) শামিম হোসেন নামে এক প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে গতকাল মঙ্গলবার Read more

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গা জাফরপুরস্থ ৬ বিজিবি ব্যাটেলিয়ানের সামনে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান (৩০) নামে এক যুবক মারাগেছে। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন