শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে ঝড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে।ট্রলারগুলোতে প্রায় ৬ হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিমেন্ট নিয়ে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে নড়িয়া অংশে পদ্মা নদীতে পৌঁছালে আকস্মিকভাবে বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়। মুহূর্তেই নদীতে প্রবল ঝড় ও উত্তাল ঢেউ শুরু হয়।প্রতিকূল পরিস্থিতিতে ট্রলারের চালকরা দ্রুত তীরে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু ঢেউয়ের তীব্রতা এত বেশি ছিল যে শেষ পর্যন্ত একে একে তিনটি ট্রলারই ডুবে যায়।তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা তাৎক্ষণিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। ট্রলারে থাকা সবাই নিরাপদে তীরে উঠেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?
কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের 'প্রচারকদের' বিয়ে করে সংসারী হওয়ার নিয়ম নেই। তবে প্রচারক জীবন থেকে সরে গিয়ে কেউ সংসারী Read more

‘ওরা বিপ্লবটাকে বিক্রি করে দিচ্ছে, লড়াইটা এখনও অধরা’
‘ওরা বিপ্লবটাকে বিক্রি করে দিচ্ছে, লড়াইটা এখনও অধরা’

ঠিক এক বছর আগে ১৫ জুলাই সিনথিয়া মেহরিন সকালের মনে সেই দিনটির আঘাতের স্মৃতি এখনও তাজা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার Read more

সিরাজগঞ্জে খাসজমি দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
সিরাজগঞ্জে খাসজমি দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ২ দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষে মদিন মোল্লা (৬০) নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো কমপক্ষে ১০ জন Read more

পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। ‘পাস্ট ডিবেটিং সোসাইটি’-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো Read more

তামিমদের সঙ্গে জরুরি বৈঠকে বিসিবি সভাপতি
তামিমদের সঙ্গে জরুরি বৈঠকে বিসিবি সভাপতি

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত কিছুদিন ধরে উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটার ও Read more

সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট ৪১৪ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সৌদি আরবের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন