সিরাজগঞ্জের শাহজাদপুরে ২ দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষে মদিন মোল্লা (৬০) নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহত মদিনা মোল্লা ওই গ্রামের মৃত ছবির মোল্লার ছেলে।রবিবার (১৩ই এপ্রিল) সকাল ৮টায় উপজেলার রুপবাটি ইউনিয়নের বড়ধুনাইল গ্রামে হালিম, রাজ্জাক, মালেক মেম্বার গ্রুপের সাথে জাফর, মুসা মেম্বার গ্রুপের সংঘর্ষের সময় প্রাণহানির এই ঘটনা ঘটে। এর আগে  শনিবার সকালেও তাদের মধ্যে সংঘর্ষের সময় হালিম ও রাজ্জাক গ্রুপের হামলায় জাফর ও মুসা মেম্বার গ্রুপের লোকজনের বাড়ি ঘরে হামলা ও লুটপাট চালায়। এসময়‌ নারী শিশুসহ ২০ জন আহত হয়।জানা যায়, ওই গ্রামে সরকারি প্রায় ১৫০ বিঘা খাস জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ ২ দল গ্রামবাসীর মাঝে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। এর‌ই জেরে ধরে সম্প্রতি উভয় গ্রুপের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরে গতকাল ও আজ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় গ্রামবাসী ২ গ্রুপ। খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলীর নেতৃত্বে পুলিশের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু মুছা বলেন, দীর্ঘদিন যাবৎ হালিম, রাজ্জাক ও মালেক মেম্বারের নেতৃত্বে তাদের লোকজন আমাদের গ্রামবাসীর উপরে অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছে। গতকাল তারা আমাদের লোকজন ও বাড়িঘরে হামলা চালিয়ে ১৫/২০ জনকে আহত করে এবং, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। আজ আবারো এক‌ই কায়দায় আমাদের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে মারধর করতে থাকে। এর‌ই এক পর্যায়ে মদিন মোল্লার বাড়িতে ঢুকে তাকে লাঠি ও ফালা দিয়ে উপর্যুপুরি আঘাত করে হত্যা করেছে।এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ও আমি সহ থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে নিহত মদিন মোল্লার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

যশোর রেলওয়ে জংশনে মংলাগামী একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে দেড় ঘন্টার বেশি সময় Read more

রাফাল ভূপাতিত বিষয়ে যা বলল ভারতের বিমানবাহিনী
রাফাল ভূপাতিত বিষয়ে যা বলল ভারতের বিমানবাহিনী

রবিবার সন্ধ্যায় ভারতের সামরিক বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনে ‘দ্য হিন্দু’ পত্রিকার তরফে জানতে চাওয়া হয়েছিল, রাফাল-সহ ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত Read more

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ, প্রতীকের সিদ্ধান্ত ইসির
জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ, প্রতীকের সিদ্ধান্ত ইসির

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে কোনো Read more

প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ দেখে ফেলায় স্বামীকে হত্যা
প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ দেখে ফেলায় স্বামীকে হত্যা

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন স্বামী, তারই ‘শাস্তি’ পেতে হলো যুবককে! ভারতের হরিয়ানায় প্রেমিককে সঙ্গে নিয়েই গলায় ফাঁস লাগিয়ে Read more

কমিটি নিয়ে বিবাদ, এক ভাইকে পিটিয়ে মারল চার ভাই!
কমিটি নিয়ে বিবাদ, এক ভাইকে পিটিয়ে মারল চার ভাই!

চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদ পরিচালনা কমিটির নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধ অবশেষে হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। গতকাল শনিবার (৭ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার এওচিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন