মুসলিম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের টিয়ারশেল ও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর থেকেই পবিত্র আল-আকসা মসজিদ  বন্ধ রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এরইমধ্যে শুক্রবার (২০ মার্চ) হামলা চালানোর ঘটনা ঘটল।এদিন সকালে শত শত মুসল্লি ওল্ড সিটির প্রবেশপথে ইসরায়েলি সেনা বাহিনীর বাধার মুখে পড়েন। পরে মুসল্লিরা রাস্তায় নামাজ আদায় করেন। তারা আল-আকসা চত্বরে প্রবেশ করতে না পারার কারণে যতটা সম্ভব স্থাপনার কাছাকাছি অবস্থান করে নামাজ আদায় করেন।এদিকে আল-আকসা বন্ধ রাখার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে আরব লীগ, ওআইসি এবং আফ্রিকান ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং মুসলিমদের অনুভূতির ওপর আঘাত বলে অভিহিত করা হয়েছে।এছাড়াও বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, উস্কানিমূলক এ ধরনের কর্মকাণ্ডের কারণে যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতির দায় অবশ্যই ইসরায়েলকেই বহন করতে হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

তরুণ ভোটারদের কাছে ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’রোববার (৩ আগস্ট) Read more

নারায়ণগঞ্জে শামীম ওসমানের শ্যালক হেরোইনসহ গ্রেফতার
নারায়ণগঞ্জে শামীম ওসমানের শ্যালক হেরোইনসহ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের শ্যালক মাহমুদুল হাসান আরমান (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত Read more

বরিশাল বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামীর দেশ গঠনে: জামায়াতের হেলাল
বরিশাল বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামীর দেশ গঠনে: জামায়াতের হেলাল

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেছেন, 'মহান আল্লাহ Read more

দুই ভাইকে হত্যার ঘটনায় তিন আসামীর ফাঁসির আদেশ
দুই ভাইকে হত্যার ঘটনায় তিন আসামীর ফাঁসির আদেশ

ভোলার চরফ্যাসনে জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীল নামের আপন দুই ভাইকে গলা কেটে Read more

নরসিংদীতে ১৯৭ বোতল ফেনসিডিলসহ র‍্যাবের হাতে ২ মাদক কারবারি আটক
নরসিংদীতে ১৯৭ বোতল ফেনসিডিলসহ র‍্যাবের হাতে ২ মাদক কারবারি আটক

নরসিংদীর মাধবদীতে ১৯৭ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারি র‍্যাবের হাতে আটক হয়েছে। শনিবার (০৩ মে) দুপুরে র‍্যাব-১১, নরসিংদী ক্যাম্পের কোম্পানি Read more

মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল দখলদার ইসরাইলিরা
মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল দখলদার ইসরাইলিরা

অধিকৃত পশ্চিম তীরে এক মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করেছে ইসরাইলিরা। নিহত ওই ব্যক্তির পরিবার ও মানবাধিকার গোষ্ঠীগুলোর বরাতে এক প্রতিবেদনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন