যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে আলি নাঈনির মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজ জানায়, ‌‌‘‘শুক্রবার ভোররাতে আমেরিকা-ইহুদিবাদী গোষ্ঠীর অপরাধমূলক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় নাঈনি শহীদ হয়েছেন।’’২০২৪ সাল থেকে আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসা নাঈনি হামলায় নিহত হয়েছেন বলে ইরানের অন্যান্য রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও খবর দিয়েছে। তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নাঈনির মৃত্যুর বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এইমাত্র ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনির নিহতের খবর ঘোষণা দিয়েছে।তবে তিনি ঠিক কখন নিহত হয়েছেন অথবা মধ্যরাত থেকে শুরু হওয়া একের পর এক হামলার সময় এই ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। তেহরানের পূর্বাঞ্চলসহ কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ বন্দর এবং কাশান শহরে বেশ কিছু হামলা চালানো হয়েছে।৬৮ বছর বয়সী নাঈনি আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এবং তার বাড়ি কাশান শহরে। ২০২৪ সালে তিনি আইআরজিসির মুখপাত্র হিসেবে নিযুক্ত হন।মাত্র কয়েক ঘণ্টা আগে জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও আমাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে। কয়েক ঘণ্টা আগে তিনি এই বক্তব্য দেওয়ায় তার হত্যাকাণ্ড নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে। তিনি সেই বিবৃতির পরে নাকি তার আগেই কোনও হামলায় নিহত হয়েছেন সেটি পরিষ্কার নয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিকল্প চিকিৎসা পদ্ধতির এক সম্ভাবনাময় অধ্যায় হোমিওপ্যাথি
বিকল্প চিকিৎসা পদ্ধতির এক সম্ভাবনাময় অধ্যায় হোমিওপ্যাথি

আজ ১০ এপ্রিল, প্রতি বছর এই দিনটিতে বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’। এই দিনটি মূলত আধুনিক হোমিওপ্যাথির জনক জার্মান Read more

কলেজ মাঠে বুনো হাতির হানা, আতঙ্কে শিক্ষার্থী ও স্থানীয়রা
কলেজ মাঠে বুনো হাতির হানা, আতঙ্কে শিক্ষার্থী ও স্থানীয়রা

চট্টগ্রামের আনোয়ারায় আবারও দেখা মিলেছে বন্য হাতির। তবে এবার ধানখেত বা ফসলি জমিতে নয়, সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাজির হয় তারা। বুধবার Read more

তথ্য ফাঁস, ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলার দিয়েছে গুগল-অ্যামাজন
তথ্য ফাঁস, ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলার দিয়েছে গুগল-অ্যামাজন

আন্তর্জাতিক আদালতের আইনি জবাবদিহি থেকে রক্ষা করতে গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে গুগল ও অ্যামাজন। ২০২১ সালে স্বাক্ষরিত প্রজেক্ট ‘নিম্বাস’ চুক্তির Read more

ভাঙ্গুরায় ১৬ বছর পর রেলের জলাভূমি উদ্ধার
ভাঙ্গুরায় ১৬ বছর পর রেলের জলাভূমি উদ্ধার

দীর্ঘ ১৬ বছর পর পাবনার ভাঙ্গুরা উপজেলার দিলপাশার রেলস্টেশনের পাশের রেলওয়ের  প্রায় দেড় একর জলাভূমি দখলমুক্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা Read more

কুমিল্লায় চুরির অপবাদে গায়ে আগুন দেওয়া অটোরিকশা চালকের মৃত্যু
কুমিল্লায় চুরির অপবাদে গায়ে আগুন দেওয়া অটোরিকশা চালকের মৃত্যু

কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ সইতে না পেরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা অটোরিকশা চালক মো. সবুজ (৩০) ঢাকা Read more

রাজবাড়ীর হত্যা মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীর হত্যা মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেফতার

রাজবাড়ীতে সদর উপজেলার মুচিদহ গ্রামের চাঞ্চল্যকর আমজাদ খান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব ১০।মঙ্গলবার (১৯ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন