সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে নোয়াখালীর বিভিন্ন এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন কিছু মুসল্লি। জেলার তিনটি উপজেলার অন্তত ছয়টি গ্রামে শুক্রবার (২০ মার্চ) সকালে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করেন এসব গ্রামের বাসিন্দারা। তারা দীর্ঘদিন ধরে নির্দিষ্ট ধর্মীয় পদ্ধতি অনুসরণ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন।ঈদ উদযাপিত গ্রামগুলোর মধ্যে রয়েছে নোয়াখালী পৌরসভার পশ্চিম সাহাপুর, লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়ণপুর; কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর; বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ এবং জিরতলী ইউনিয়নের ফাজিলপুর এলাকার একটি মসজিদকেন্দ্রিক গ্রাম।নোয়াখালী জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআই ওয়ান) মো. আলতাফ হোসেন জানান, চারটি এলাকায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন হওয়ার খবর পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল।উল্লেখ্য, হযরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর অনুসারী কাদেরিয়া তরিকার অনুসারীরা প্রায় একশ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার পালন করে আসছেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
কিশোরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

কিশোরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা জয়নাল আবেদীন (৪৬) গ্রেফতার করেছে র‍্যাব।মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি Read more

১০ জনের ফ্রান্সের কাছে হেরে গেল ব্রাজিল
১০ জনের ফ্রান্সের কাছে হেরে গেল ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অনুষ্ঠিত ম্যাচটি ছিল Read more

স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে শিশুর আত্মহত্যা
স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে শিশুর আত্মহত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে রমজান মোল্লা (১২) নামে একটি শিশু আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার Read more

নুরের অবস্থা আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন
নুরের অবস্থা আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক Read more

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ‘ওয়াকআউট’
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ‘ওয়াকআউট’

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক Read more

আজ বিশ্ব ভাই বোন দিবস
আজ বিশ্ব ভাই বোন দিবস

ভাই-বোন হলো একই গাছের বর্ণিল ফল ও ফুলের মতো। সম্পর্কে তারা সবচেয়ে নিকটবর্তী এবং হৃদ্যতায় সবচেয়ে এগিয়ে। শৈশবের জীবনটুকু ভাই-বোনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন