মালয়েশিয়ায় হরি রায়া আইদিলফিতরি শনিবার উদযাপিত হবে বলে জানিয়েছেন রুলার্স সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমদ। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ঘোষনায় রুলার্স কনফারেন্সের পক্ষ থেকে এ ঘোষণা দেন।দেশজুড়ে ২৯টি স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হলেও আজ তা দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।তিনি টেলিভিশন ভাষণে বলেন, শাসকদের সম্মতিক্রমে আমি ঘোষণা করছি যে মালয়েশিয়ার সব রাজ্যে হরি রায়া আইদিলফিতরি উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে শনিবার, ২১ মার্চ।মালয়েশির মুসলমানরা গত ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু করেন।প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর আগে ঘোষণা করেছিলেন, যদি হরি রায়া শনিবারে পড়ে, তাহলে পরদিন অতিরিক্ত ছুটি দেওয়া হবে।এছাড়া হরি রায়া উপলক্ষে সারা দেশে টোল ফিতে ৫০% ছাড় ঘোষণা করেছেন তিনি। এই ছাড় গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে এবং আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।মালয়েশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, হরি রায়া উপলক্ষে যাতায়াতের ব্যস্ত সময়ে প্রধান সড়ক ও এক্সপ্রেসওয়েগুলোতে ৩.৪৯ মিলিয়নেরও বেশি যানবাহন চলাচল করবে বলে ধারণা করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁর এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ার নিয়ে টানাহেঁচড়া
নওগাঁর এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ার নিয়ে টানাহেঁচড়া

নওগাঁর বদলগাছী মহিলা কলেজে অধ্যক্ষ থাকা অবস্থায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। চেয়ার দখল নিয়ে চলছে রশি টানাটানি। অধ্যক্ষ Read more

দিনাজপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
দিনাজপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

দিনাজপুর ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার Read more

গাজীপুরে মাদকসহ আটক ব্যক্তিকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
গাজীপুরে মাদকসহ আটক ব্যক্তিকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

গাজীপুর মহানগরীর কাশিমপুরের কাজী মার্কেট বাঘাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আলমগীর নামের এক ব্যক্তিকে আটক করে পরে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার Read more

পঞ্চগড়ে আশ্রয়ন প্রকল্পের পুকুর নিয়ে দু’পক্ষের বিরোধ
পঞ্চগড়ে আশ্রয়ন প্রকল্পের পুকুর নিয়ে দু’পক্ষের বিরোধ

পঞ্চগড়ের দেবীগঞ্জে শালডাঙ্গা ইউনিয়নের কালুপীর ভাঙ্গার পাড় আদর্শ গ্রামে আশ্রয়ন প্রকল্পের খাস পুকুর দখলমুক্ত করতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৮ Read more

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে গাড়ি চালক নিহত
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে গাড়ি চালক নিহত

নরসিংদীর ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে একজন গাড়ি চালক নিহত হয়েছেন। আহসান উল্লাহ আছান নামে (৫০) একজন নিহত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) রাত Read more

আ.লীগ নেতাদের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান
আ.লীগ নেতাদের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

আওয়ামী লীগ নেতাদের পৈশাচিক দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (০৫ জুলাই) পবিত্র আশুরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন