ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে আর্সেনাল। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে অ্যানফিল্ডে অনুষ্ঠিত হবে এই প্রতীক্ষিত ম্যাচ।ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। অন্যদিকে গত কয়েক মৌসুম ধরে বেশ ধারাবাহিক আর্সেনাল। চলতি মৌসুমে দুই দলেরই শুরুটা দারুণ হয়েছে। দুই দলই প্রথম দুটি ম্যাচ জিতে পূর্ণ ছন্দে রয়েছে। চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারানোর পর লিডস ইউনাইটেডের বিপক্ষে ৫-০ ব্যবধানে বড় জয় পেয়েছে আর্সেনাল। তবে এ ম্যাচে তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে অতীত পরিসংখ্যান। গত এক দশকের বেশি সময় ধরে অ্যানফিল্ডে লিভারপুলকে হারাতে পারেনি গানাররা। তাছাড়া মিকেল আর্তেতাকে ভাবাতে পারেন লিভারপুলের ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকে। জার্মান ক্লাব এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট থেকে আসা এই খেলোয়াড় প্রথম দুই ম্যাচেই গোল করে নিজেকে চেনাতে শুরু করেছেন।তবে লিভারপুলও যে একেবারে নির্ভার হয়ে এ ম্যাচে মাঠে নামতে পারবে বিষয়টি তা নয়। সেটপিসে আর্সেনালের সাম্প্রতিক সাফল্য চিন্তার ভাঁজ ফেলেছে অলরেড কোচ আর্না স্লটের কপালে। তাছাড়া দলটির ডিফেন্স কিছুটা চিন্তার কারণ হতে পারে। গত দুই ম্যাচে রাইট ব্যাক পজিশনটি ভালোই ভুগিয়েছে অল রেডদের। উল্লেখ্য, জয়ী দলের সুযোগ থাকবে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করার। এখন দেখার বিষয় এ ম্যাচটি জিতে কারা দখল টেবিলের শীর্ষস্থান। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ ঘণ্টা কাজের দাবিতে দীপিকার পাশে কোয়েল
৮ ঘণ্টা কাজের দাবিতে দীপিকার পাশে কোয়েল

ঝলমলে আলো, গ্ল্যামারের মোহ আর নিরন্তর দৌড়ের ভেতরেও তিনি যেন সবসময় একটু আলাদা। দীপিকা পাডুকোন কেবল পর্দার চরিত্রেই নয়, বাস্তব Read more

শক্তভাবে ইরানের পাশে নেই আরব বিশ্বের কোনো দেশ
শক্তভাবে ইরানের পাশে নেই আরব বিশ্বের কোনো দেশ

ইরান-ইসরায়েল সংঘাতে তেহরানের পক্ষে এখনও শক্তভাবে দাঁড়ায়নি আরব বিশ্বের কোনো দেশ। যুদ্ধক্ষেত্রে সরাসরি সহায়তা প্রদান তো দূরের কথা, কিছু দেশ Read more

বরিশালে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার ২
বরিশালে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার ২

বরিশালে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের দায়েরকৃত মামলায় মহানগরের ৮নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মাসুম খানকে আটক করা হয়েছে। একই দিন Read more

শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ তুলবেন সিয়াম আহমেদ
শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ তুলবেন সিয়াম আহমেদ

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা 'তাণ্ডব'। রায়হান রাফীর পরিচালনায় এটি মুক্তি পাবে আসন্ন ঈদে। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমার Read more

ভুয়া তথ্য রুখতে জাতিসংঘের সহায়তা চাইলেন ড. ইউনুস
ভুয়া তথ্য রুখতে জাতিসংঘের সহায়তা চাইলেন ড. ইউনুস

ভুয়া তথ্য রুখতে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং নৈতিক মানদণ্ড বজায় রেখে সংবাদ পরিবেশন করা গণমাধ্যমগুলোকে সহায়তা করতে জাতিসংঘকে আহ্বান Read more

নড়াইলে বিল থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্বার
নড়াইলে বিল থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্বার

নড়াইলের লোহাগড়া উপজেলার কাউলিডাঙ্গা বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন