ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই যান চলাচল ছিল একেবারেই স্বাভাবিক ও স্বস্তিদায়ক। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কের এ অংশে কোনো ধরনের যানজট বা ধীরগতির চিত্র চোখে পড়েনি।সরেজমিনে দেখা যায়, গজারিয়া অংশের প্রায় ১৩ কিলোমিটার এলাকায় মেঘনা সেতু থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত পুরো পথেই যানবাহন চলেছে নির্বিঘ্নে। কোথাও দীর্ঘ যানজট বা গাড়ির চাপ লক্ষ্য করা যায়নি। টোল প্লাজাগুলোতেও ছিল না কোনো দীর্ঘ সারি, ফলে যানবাহন দ্রুতই পার হতে পেরেছে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণত ঈদ বা বড় কোনো ছুটিকে কেন্দ্র করে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। দীর্ঘ ছুটি, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং পুলিশের সক্রিয় তৎপরতার কারণে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন।মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বলেও জানানো হয়েছে।এদিকে, শুধু যাত্রীরাই নন—স্বস্তিতে রয়েছেন যানবাহনের চালকরাও। তাদের মতে, সড়ক ফাঁকা থাকায় নির্ধারিত গতিতেই কোনো বাধা ছাড়াই গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত
৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত

কিশোরগঞ্জসহ দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এ Read more

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ শনিবার (২৬ জুলাই), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বিকেলে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা। এছাড়া রয়েছে Read more

উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা দেখলেই মৃত্যুদণ্ড
উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা দেখলেই মৃত্যুদণ্ড

উত্তর কোরিয়া কঠোর আইন ও নিয়ন্ত্রণের জন্য বিশ্বজুড়ে আলোচিত।  বিদেশি চলচ্চিত্র ও টিভি সিরিজ দেখার মতো ঘটনায়ও দেশটিতে মৃত্যুদণ্ডের বিধান Read more

পাকিস্তানে ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনের ‘ডাবল’ যাবজ্জীবন কারাদণ্ড
পাকিস্তানে ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনের ‘ডাবল’ যাবজ্জীবন কারাদণ্ড

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইউটিউবার আদিল রাজা, সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান, সাবির শাকির ও শাহীন সেহবাই, টিভি Read more

নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!
নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!

সময়টা মোটেই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ঘরোয়া লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারিয়েছে Read more

নারী কর্মী নিয়োগ দেবে মেরী স্টোপস
নারী কর্মী নিয়োগ দেবে মেরী স্টোপস

আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেরী স্টোপস বাংলাদেশে ‘মেডিকেল অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন