জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন। রায়ে একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আমিনুল ইসলাম (২৭)। তিনি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বেলুয়ারচর গ্রামের আমজল হকের ছেলে।রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ফজলুল হক জানান, ২০২২ সালের ২৪ এপ্রিল আসামি আমিনুল ইসলাম যৌতুকের দাবিতে তাঁর স্ত্রী সুজানা আক্তারকে (২৩) শারীরিকভাবে নির্যাতন করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরদিন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়া গ্রামের সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।মামলায় আসামির উপস্থিতিতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১ (ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালতের বিচারক আসামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ
মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর গ্রামে এক ইতালি প্রবাসীর বাড়িতে মুখোশ পরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তারই ঘনিষ্ঠ আত্মীয়দের Read more

আগামীকাল এসএসসি পরীক্ষায় বসবে বরিশালের ৮৪ সহস্রাধিক পরীক্ষার্থী
আগামীকাল এসএসসি পরীক্ষায় বসবে বরিশালের ৮৪ সহস্রাধিক পরীক্ষার্থী

সারাদেশের সঙ্গে একযোগে বরিশালেও শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অংশ Read more

বেতন-বোনাসের দাবিতে মসজিদ পাঠাগার কেয়ারটেকারদের মানববন্ধন
বেতন-বোনাসের দাবিতে মসজিদ পাঠাগার কেয়ারটেকারদের মানববন্ধন

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে মডেল কেয়ারটেকার কল্যাণ পরিষদ।বুধবার (২৮ মে) Read more

সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী

বাংলাদেশ থেকে হজ পালনের জন্য এখন পর্যন্ত ৪৭ হাজার ৪২০ জন সৌদি আরবে পৌঁছেছেন। ১১৯টি ফ্লাইটে করে সরকারি ব্যবস্থাপনায় ৪ Read more

এভারটনে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ
এভারটনে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ

ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ নিয়ন্ত্রনহীন জীবন-যাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সমালোচনার মুখে পড়েন। গত বছর বেশ কয়েকবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন