ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার চাঁদপুরের ড্রাগন বাগানের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহত হয়েছে নসিমন চালক সাব্বির হোসেন। নিহত মনোয়ার হোসেন উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে।স্থানীয়রা জানায়, ব্যবসায়ী মনোয়ার হোসেন সকালে নসিমনে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর ড্রাগন বাগানের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মনোয়ার হোসেন।আহত হয় নসিমন চালক সাব্বির। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহত নসিমন চালককে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নসিমন চালক চিকিৎসাধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার
চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার

জুন মাসের ২১ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় যার Read more

প্রেমিকার সামনে গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা
প্রেমিকার সামনে গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

যশোরের ঝিকরগাছায় প্রেমিকার সামনে এক প্রেমিক গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার Read more

কমছে না সবজির দাম, ক্রেতাদের নাভিশ্বাস
কমছে না সবজির দাম, ক্রেতাদের নাভিশ্বাস

রাজধানীর বাজারগুলোতে বিগত কয়েকমাস ধরেই বেশ চড়া সবজির দাম। গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে কেজিপ্রতি Read more

ধানমন্ডি-৩২ ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ধানমন্ডি-৩২ ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১০টার Read more

৩৫ বছর পর প্রথম ভিপি পদে লড়বেন নারী প্রার্থী
৩৫ বছর পর প্রথম ভিপি পদে লড়বেন নারী প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক নারী শিক্ষার্থী। আগামী ২৫ Read more

মেরিনোর হ্যাটট্রিকে স্পেনের গোল উৎসব, তুরস্ককে উড়িয়ে দিল ৬-০ গোলে
মেরিনোর হ্যাটট্রিকে স্পেনের গোল উৎসব, তুরস্ককে উড়িয়ে দিল ৬-০ গোলে

স্পেন কোচ দে লা ফুয়েন্তে ম্যাচের আগে চেয়েছিলেন আগের ম্যাচের চেয়ে ভালো খেলা। সেই চ্যালেঞ্জকে সাড়া দিয়েই বিধ্বংসী ফুটবল খেলল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন