রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন রাসেল স্কয়ার মোড়ে এবং রাত পৌনে ১২টার দিকে বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।জানা গেছে, ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন রাসেল স্কয়ারের বাস কাউন্টারগুলোর সামনে শুক্রবার রাত ১০টার দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ আলামত হিসেবে নিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিশ বলেন, ‘রাতে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।’এদিকে একই রাতে বাংলামোটর মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে পৃথক একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত পৌনে ১২টার দিকে এনসিপির কার্যালয় রূপান্তর সেন্টারের সামনের সড়কে বিকট শব্দে ওই ককটেলটি বিস্ফোরিত হয়। রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) অরুক তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।অন্যদিকে পৃথক দু’টি ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজ নিয়ে ৬ নির্দেশনা দিল সৌদি সরকার
হজ নিয়ে ৬ নির্দেশনা দিল সৌদি সরকার

আগামী বছরের হজ সুষ্ঠুভাবে পালনে ৬টি নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বুধবার (১৫ অক্টোবর) এ নির্দেশনাগুলোর কথা জানিয়ে Read more

জামালপুরে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ
জামালপুরে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ

বিশেষ অভিযান চালিয়ে জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ৯ জন পেশাদার জুয়াড়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ Read more

নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!
নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!

সময়টা মোটেই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ঘরোয়া লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারিয়েছে Read more

ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা: আজাদ মজুমদার
ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা: আজাদ মজুমদার

ভুল সংবাদ পরিবেশন করলে এখন থেকে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।বুধবার (০৪ Read more

খামেনিকে হত্যার ঘোষণা ইসরায়েলের
খামেনিকে হত্যার ঘোষণা ইসরায়েলের

ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করা হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার (১৯ Read more

শত্রুর সঙ্গেও সুন্দর ভাষায় কথা বলার আদেশ দিয়েছে কোরআন
শত্রুর সঙ্গেও সুন্দর ভাষায় কথা বলার আদেশ দিয়েছে কোরআন

মানুষ সামাজিক জীব আর সামাজিকতার প্রয়োজনে অন্যের সঙ্গে সম্পর্ক করা ব্যক্তির নৈতিকতা ও ব্যক্তিত্বকে উন্নত করে। তবে এই সম্পর্কের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন