রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক নারী শিক্ষার্থী। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসিন খান শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেছেন। রাকসু নিয়ে সম্ভাবনা ও সংকট প্রসঙ্গে তাসিন বলেন, ‘রাকসু আসলে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন যেভাবে শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে লেজুড়বৃত্তিক সংগঠনগুলোর দাবির ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে, তা হতাশাজনক। বারবার তফসিল পরিবর্তন এবং নির্বাচনের তারিখ পেছানো শিক্ষার্থীদের মনে শঙ্কা তৈরি করেছে।’তিনি আরও বলেন, ‘নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। নারী প্রার্থী হিসেবে বিষয়টা আমার জন্য আরও ভয়াবহ হতে পারে। সাইবার বুলিং ও নিরাপত্তা নিয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু প্রার্থী নয়, ভোটাররাও অনিশ্চয়তায় আছে।’জয়ের সম্ভাবনা নিয়ে তাসিন বলেন, ‘আমার কাজ, ইশতেহার আর কর্মকাণ্ড দেখে যদি শিক্ষার্থীরা আমাকে যোগ্য মনে করেন, তাহলে তারা নির্বাচিত করবেন। তবে নির্বাচিত হই বা না হই, উন্নয়নমূলক কাজ চালিয়ে যাব।’নারী প্রার্থী হওয়ার কারণে প্রতিবন্ধকতা প্রসঙ্গে তাসিন বলেন, ‘আমি খুব সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে আসা মেয়ে। কোনো সংগঠনের সাপোর্ট, বড় ফান্ডিং বা কর্মীবাহিনী নেই। নারী হওয়ায় বুলিং ও হ্যারাসমেন্টের শঙ্কা বেশি। তবে সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।’রাকসু প্রতিষ্ঠার (১৯৬২) পর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ১৪টি নির্বাচনে কোনো নারী প্রার্থী বা নির্বাচিত ভিপি ছিলেন না। ৩৫ বছর পর আসন্ন নির্বাচনে তাসিন খানই প্রথম নারী ভিপি প্রার্থী। এ ছাড়া ছাত্রী হল থেকে আরও কয়েকজন শিক্ষার্থী শীর্ষ পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।সংশোধিত তফসিল অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। ১–৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ৬ ও ৭ সেপ্টেম্বর বাছাই, ৮ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ, ৯ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং ১১ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা
নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে গলা ফাঁস দিয়ে মোশারফ হোসেন (৪৫) নামে একজন আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে তার মরদেহ Read more

সাতকানিয়ায় উচ্ছেদের ৩ দিনেও সরেনি ধ্বংসাবশেষ, ঝুঁকিতে পথচারীরা
সাতকানিয়ায় উচ্ছেদের ৩ দিনেও সরেনি ধ্বংসাবশেষ, ঝুঁকিতে পথচারীরা

চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-বান্দরবান মহাসড়কের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু সাতকানিয়ার কেরানীহাট। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত এ অঞ্চলটি শুধু ব্যবসা-বাণিজ্য নয়, হাসপাতাল, মসজিদ, Read more

বকেয়া বেতনের দাবিতে মালয়েশিয়ায় কর্মীদের প্রতিবাদ
বকেয়া বেতনের দাবিতে মালয়েশিয়ায় কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন আদায়ে মালয়েশিয়ান কোম্পানির বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশি কর্মীরা অভিযোগ দায়ের করেছেন। ৪০ জনেরও বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্লাস্টিকের উপাদাষষ্টন Read more

থানা থেকে পালালেন আ.লীগ নেতা, তড়িঘড়ি করে ধরে আনা হলো বড় ভাইকে!
থানা থেকে পালালেন আ.লীগ নেতা, তড়িঘড়ি করে ধরে আনা হলো বড় ভাইকে!

আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় নিয়ে আসার পর থানা থেকে তার পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে ওই নেতাকে Read more

টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ
টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ দেয়ার অভিযোগ উঠেছে জেলা পাট উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, Read more

অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, 'উপদেষ্টাদের অনেকেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন