বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং যাত্রীদের দুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।বুধবার (১৮ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া লাইনচ্যুত বগিগুলো দ্রুত উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে এবং আটকে পড়া যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে ‘নীলসাগর এক্সপ্রেস’-এর ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ এলাকার এই দুর্ঘটনার ওপর বিশেষ নজর রাখছেন।প্রসঙ্গত, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে জয়লাভ করেছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু
নারায়ণগঞ্জে কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো Read more

ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড গ্রেপ্তার
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড গ্রেপ্তার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড মাহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে পুলিশের কয়েক স্থানে অভিযানের পর সোমবার Read more

পল্লী বিদ্যুতে ৮০৯ জনের গণ ছুটি ঘোষণা, শঙ্কায় ৬.৫ লাখ গ্রাহক
পল্লী বিদ্যুতে ৮০৯ জনের গণ ছুটি ঘোষণা, শঙ্কায় ৬.৫ লাখ গ্রাহক

চার দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন করায় চারজনকে সাময়িক বরখাস্থের ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ৮০৯ জন কর্মকর্তা ও কর্মচারীর Read more

বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৯ এপ্রিল) তিনি ‘বাংলাদেশ Read more

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে নিয়ে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ Read more

সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলা
সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ ঘটনার জন্ম দিল আরেকটি অমানবিক হামলা। স্থানীয় সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারকে ঘিরে চলমান সহিংসতার পেছনের সত্য অনুসন্ধান করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন