ইরানের সঙ্গে চলমান সংঘাতে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সাময়িকভাবে যুদ্ধক্ষেত্র ছেড়ে বন্দরের দিকে রওনা দিয়েছে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, রণতরীটিতে লন্ড্রি বিভাগে আগুন লাগে, যার ফলে অন্তত দুই নাবিক আহত হন। তবে তাদের আঘাত গুরুতর নয়। ঘটনার পর জাহাজটি লোহিত সাগর থেকে সরে গিয়ে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে বন্দরের দিকে যাচ্ছে বলে জানা গেছে।এই রণতরীটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও বৃহত্তম যুদ্ধজাহাজগুলোর একটি এবং ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তবে আগুনের ঘটনাটি সরাসরি যুদ্ধজনিত নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর ব্লুমবার্গের।এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে বড় ধরনের নিরাপত্তা সংকটে ফেলেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র
রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র

রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনও সমস্যার সমাধান হয় না। সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য Read more

চাদের সাবেক প্রধানমন্ত্রীকে ২০ বছরের কারাদণ্ড
চাদের সাবেক প্রধানমন্ত্রীকে ২০ বছরের কারাদণ্ড

বিদ্বেষমূলক বার্তা প্রচারের জন্য চাদের সাবেক প্রধানমন্ত্রী সুচেস মার্সাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত বলছেন, সহিংসতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে Read more

দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার
দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে মানব, নারী ও শিশু পাচারচেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ মোট ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

‘প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়’
‘প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়’

প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবারের বোঝা নয়, বরং চিন্তাশক্তির পরিবর্তনের মাধ্যমে তারাও সমাজে অবদান রাখতে পারে। ডিজিটাল সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা Read more

মাঠে গড়াচ্ছে বিপিএল, যে ‘হেলদি ডিসকাশনে’ সুরাহা হলো বোর্ড ও ক্রিকেটারদের বিরোধ
মাঠে গড়াচ্ছে  বিপিএল, যে ‘হেলদি ডিসকাশনে’ সুরাহা হলো বোর্ড ও ক্রিকেটারদের বিরোধ

বোর্ডের প্রতিনিধি হিসেবে ইফতেখার রহমান বলেন, "ক্রিকেটারদের কারণেই আইসিসি পয়সা দিচ্ছে, আমরা স্পন্সর পাচ্ছি, মাঠ চালাচ্ছি। ক্রিকেট প্লেয়ার ছাড়া আমরা Read more

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, আহত কয়েকজন
গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, আহত কয়েকজন

এনসিপির কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন