দুই ছেলে, এক মেয়ে আর বৃদ্ধা মাকে নিয়ে খয়বর হোসেনের সংসার। অভাবের সংসারে প্যাডেল চালিত ভাড়া ভ্যানই ছিল তাঁর একমাত্র আয়ের সম্বল। মায়ের অসুস্থতা আর সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন তিনি। প্রতিদিনের আয় থেকে ১০০ টাকা ভ্যান মালিককে ভাড়া দিতে হতো, যা খয়বরের পরিবারের জন্য ছিল এক বড় বোঝা। দীর্ঘদিনের স্বপ্ন ছিল নিজের একটি ভ্যান হলে সংসারে কিছুটা স্বচ্ছলতা ফিরবে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো তাঁর।খয়বরের এই অসহায়ত্বের খবর শুনে তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দেবীগঞ্জ উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (দিনাজ-৬৪) সাধারণ সম্পাদক মশিউর রহমান। ভাড়ায় চালিত ভ্যানের পরিবর্তে তিনি খয়বরের হাতে তুলে দিয়েছেন একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান।বুধবার (১৮ মার্চ) বিকেলে দেবীগঞ্জের মধ্যপাড়া এলাকায় খয়বরের বাসায় গিয়ে নতুন ভ্যানটি পৌঁছে দেন মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বেলাল হোসেন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শেখ ফরিদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।নতুন ভ্যানটি পেয়ে আবেগাপ্লুত খয়বর হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এতদিন ভাড়ায় ভ্যান চালিয়ে যা আয় হতো, তার একটা বড় অংশ মালিককে দিতেই চলে যেত। সন্তানদের নিয়ে খুব কষ্টের মধ্যে দিন পার করছিলাম। আজ মশিউর ভাই আমাকে নতুন ভ্যান উপহার দিলেন। এটি আমার জীবিকা নির্বাহকে অনেক সহজ করবে এবং পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনবে।”শ্রমিক নেতা মশিউর রহমান জানান, শ্রমজীবী মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। খয়বরের কষ্ট লাঘবে এই সামান্য উপহার দিতে পেরে তিনি আনন্দিত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০
ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০

ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে বুধবার থেকে ভারি বৃষ্টিপাতের কারণে শুক্রবার পর্যন্ত অন্তত ১০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আগামী Read more

জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত

জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদ-উজ্জামানের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় দায়ের Read more

মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট
মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে মো. রাসেল (২৭) নামে এক সন্ত্রাসীর দু’চোখ বিনষ্ট ও হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ মে) দিবাগত Read more

‘তিন উপজেলার সমন্বয়ে ঈশ্বরদী জেলা গঠন করা হবে’
‘তিন উপজেলার সমন্বয়ে ঈশ্বরদী জেলা গঠন করা হবে’

পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘আটঘরিয়া, ঈশ্বরদী ও নাটোরের লালপুর উপজেলার Read more

কেনিয়াতে সরকার বিরোধী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১১
কেনিয়াতে সরকার বিরোধী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১১

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে দেশব্যাপী ১১ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গণতন্ত্রপন্থি বিক্ষোভের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন