ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে বুধবার থেকে ভারি বৃষ্টিপাতের কারণে শুক্রবার পর্যন্ত অন্তত ১০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আগামী দিনগুলোতেও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করছে ভারতের আবহাওয়া বিভাগ। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটেছে।ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) গত বুধবারই দেশটির জন্য একাধিক বিপদসংকেত জারি করে। যার মধ্যে ছিল- পশ্চিমাঞ্চলে তীব্র গরমের সতর্কতা এবং পূর্ব ও মধ্যাঞ্চলে বজ্রঝড় ও বৃষ্টিপাতের আশঙ্কা।ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাজ্যে বৃষ্টিপাত-সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে।এছাড়া ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।অন্যদিকে, নেপালে বজ্রপাত ও ভারি বৃষ্টিপাতে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সে দেশের জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ।এদিকে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত পূর্ব ও মধ্য ভারতজুড়ে বজ্রসহ ভারি বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কা রয়েছে।প্রসঙ্গত, ভারতজুড়ে বর্ষাকাল সাধারণত জুন মাসে দক্ষিণাঞ্চল থেকে শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মকালজুড়ে ব্যাপক তাপপ্রবাহ লক্ষ করা গেছে। যা প্রাণহানির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তর গত সপ্তাহেই পূর্বাভাস দিয়েছিল যে, এপ্রিলে ভারতজুড়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা দেখা যাবে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই শহীদ পরিবারে অনুদান-ভাতা বণ্টনে সরকারের নতুন বিধিমালা
জুলাই শহীদ পরিবারে অনুদান-ভাতা বণ্টনে সরকারের নতুন বিধিমালা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারকে দেওয়া এককালীন অনুদান ও মাসিক ভাতা স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের মধ্যে সমান ৩ ভাগে Read more

ইসরাইলের ১১ জায়গায় আঘাত হানল ইরানের এক মিসাইল, নিহত ১
ইসরাইলের ১১ জায়গায় আঘাত হানল ইরানের এক মিসাইল, নিহত ১

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে একের পর এক চমক দেখিয়ে আসছে তেহরান। Read more

উল্লাপাড়ায় সরকারি গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ 
উল্লাপাড়ায় সরকারি গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ 

বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর গ্যাস সিলিন্ডার ভোক্তা পর্যায়ে ৬৯০ টাকা দাম নির্ধারণ করা থাকলেও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই গ্যাসের সিলিন্ডার Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর এক সফল অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুর কবির (৩২) নামে এক Read more

হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিলেন খালেদা জিয়া
হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিলেন খালেদা জিয়া

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় রাত ৯টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন