খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করনের লক্ষ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা জোন কর্তৃক বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্পেইন করা হয়েছে।বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার  মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়মাইল এলাকায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে নয় মাইল এলাকা ও আশপাশের  ৩ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ গ্রহণ করেন।দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক (পিএসসি) এর নির্দেশনায় (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম চিকিৎসা সেবা প্রদান করেন। আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম জানান, সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে পিছিয়ে পড়া ও অসহায় নারী-পুরুষ ও শিশুদের জন্য আজকের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং ভবিষ্যতেও আমাদের পক্ষ থেকে এমন জনসেবা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উন্নত জীবনের আশায় সাঁতরে সাগর পাড়ি দিয়ে ইউরোপে গেলেন মা-ছেলে
উন্নত জীবনের আশায় সাঁতরে সাগর পাড়ি দিয়ে ইউরোপে গেলেন মা-ছেলে

উন্নত জীবনের আশায় অনেকেই নিজ দেশ ছেড়ে পাড়ি জমান বিদেশে। অনেকেই আবার দারিদ্র্যকে জয় করার স্বপ্ন নিয়ে দেশ ছাড়েন। আর Read more

পরবর্তী ক্লাব বিশ্বকাপ কবে, কোথায়?
পরবর্তী ক্লাব বিশ্বকাপ কবে, কোথায়?

পর্দা নেমেছে ৩২ দলের টুর্নামেন্ট ফিফা ক্লাব বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রে সফলভাবে অনুষ্ঠিত ২০২৫ সালের ঐতিহাসিক আসরের পর, এখন ফুটবল বিশ্বের নজর Read more

বান্দরবানে ধর্ষণের শিকার ১২ বছরের ম্রো শিশু
বান্দরবানে ধর্ষণের শিকার ১২ বছরের ম্রো শিশু

বান্দরবানের কুহালং ইউনিয়নের বাকীছড়া বটতলী মারমা পাড়ায় রাতের বেলায় কাকড়া খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ম্রো সম্প্রদায়ের এক শিশু। রবিবার Read more

হাজারো শ্রমিকের কর্মকৌশল বিচ্ছিন্ন চরে
হাজারো শ্রমিকের কর্মকৌশল বিচ্ছিন্ন চরে

ভোরের আকাশে সূর্যের আলো ফোঁটার সাথে সাথেই আবাদি জমিতে শুরু হয় হাজারখানেক অস্থায়ী কৃষি শ্রমিকের এক কর্মকৌশল। পশ্চিমাকাশে সূর্য ডোবার Read more

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।আজ বুধবার রাত ৮টার দিকে তিনি Read more

খাল দখলের কারনে কৃষকরা পানি বঞ্চিত, বন্ধ চাষাবাদ
খাল দখলের কারনে কৃষকরা পানি বঞ্চিত, বন্ধ চাষাবাদ

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বিলের পোলসংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত স্বর্ণিভর খালের প্রবেশমুখ দখলের কারনে খালের স্বাভাবিক পানি প্রবাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন