ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র সচিবসহ চারজনকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ শহীদুল্লাহ, অফিস সহকারী ফয়জুর রহমান, সহকারী সানাউল হক এবং নৈশপ্রহরী বাচ্চু মিয়াকে পরীক্ষা পরিচালনার বিধি লঙ্ঘনের দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ জানান, ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শহীদুল্লাহ, অফিস সহকারী ফয়জুর রহমান, সানাউল হক ও নৈশ প্রহরী বাচ্চু মিয়া, দায়িত্বপ্রাপ্ত হল সুপার ও সহকারী কেন্দ্র সচিবের পরিবর্তে ও.এম.আর- এর উত্তরপত্র নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করেন। যা পরীক্ষা শৃঙ্খলা বিধির পরিপন্থি। এসব উত্তরপত্র নিয়ে হলরুমে তাদের প্রবেশ করার কোন অধিকার নেই। এসব উত্তরপত্র নিয়ে হল সুপার ও সহকারী কেন্দ্র সচিব পরীক্ষা হলে প্রবেশ করার কথা। কিন্তু এই নিয়মের তোয়াক্কা না করে অনধিকার কার্যকলাপের অপরাধে তাদেরকে পরীক্ষার সকল দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়।তিনি আরো বলেন, পরীক্ষা কেন্দ্রের পরিবেশ স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়াও বরখাস্তকৃতদের স্থলে নতুন কেন্দ্র সচিব হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসেবে মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মিজানুর রহমান, নিরাপত্তা কর্মী আব্দুল মোতালেব ও আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আশেকে মোস্তফাকে পরীক্ষা পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দরে সোনারগাঁও আ.লীগের সহ সভাপতি গ্রেপ্তার
বিমানবন্দরে সোনারগাঁও আ.লীগের সহ সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১২ মে) হযরত Read more

নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা
নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে (৩৫) গুলি ও রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর Read more

টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার

টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার Read more

বাগেরহাটে ৪টি আসনে ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বাগেরহাটে ৪টি আসনে ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের Read more

রাজধানীতে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
রাজধানীতে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি

গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না। তবে, রোববার (১১ মে) রাত সাড়ে Read more

আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪
আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪

ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বরগুনার আমতলী এমইউ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন