ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম হবি পাইক (৩৫)।তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার অধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা এবং নলি মিয়া পাইকের ছেলে। হবি পাইক স্ত্রী মিতু আক্তার ও দুই কন্যা আলিশা (১৪) ও হাবিবা (৮)সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, মিসাইল হামলায় হবি পাইকের দুটি পা ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই কাদির গাজি বিষয়টি নিশ্চিত করেছেন।প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে ইরাকে পাড়ি জমান হবি পাইক। সম্প্রতি ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানের মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।নিহতের মরদেহ দেশে আনার জন্য পরিবার ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম হবি পাইকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ষণ চেষ্টায় বাধা দেয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১
ধর্ষণ চেষ্টায় বাধা দেয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার আসামি নুর ইসলাম (৪৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।  সোমবার (২৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি Read more

আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের অভিযোগ, হতে পারে বড় শাস্তি
আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের অভিযোগ, হতে পারে বড় শাস্তি

বিশ্বকাপ বাছাইয়ে গত মাসে মাঠের লড়াইয়ে ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। তবে সেই ঐতিহাসিক জয় এখন রীতিমতো বিতর্কে ঢাকা Read more

পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন
পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন

পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের Read more

সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ১১ Read more

রানা প্রতাপকে গুলি করে হত্যা, তিন বিষয় সামনে রেখে তদন্তে পুলিশ
রানা প্রতাপকে গুলি করে হত্যা, তিন বিষয় সামনে রেখে তদন্তে পুলিশ

যশোরের মণিরামপুর উপজেলার প্রকাশ্যে রানা প্রতাপ বৈরাগীকে (৪২) মাথায় গুলি করে হত্যার ঘটনায় পুলিশ তিনটি বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু Read more

‌‘আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদে স্বাক্ষর হবে প্রতারণা’
‌‘আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদে স্বাক্ষর হবে প্রতারণা’

ঐক্যমত কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্ট (ভিন্নমত) এর সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন