মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ১১ পিস ইয়াবা, ৫০ পুড়িয়া হেরোইন এবং ৫০০ গ্রাম গাঁজা।থানা সূত্রে জানা গেছে, রোববার (১৫ জুন) ভোরে উপজেলার লতব্দী ইউনিয়নের গোডাউনবাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, লতব্দী ইউনিয়নের চন্ডিবার্দি গ্রামের আব্দুর রশিদ বেপারীর ছেলে মো. আরিফ বেপারী (৩০) এবং মীরকাদিম পৌরসভার নুর মোহাম্মদ শেখের ছেলে মো. দিদার হোসেন শেখ (৪৫)।এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার মালখানগর পশ্চিমপাড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে ৫০ পুড়িয়া হেরোইন, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জুয়েল (৩০), সে মালখানগর বাজার এলাকার মো. শাহ আলমের ছেলে।অভিযানকালে আরও দুই মাদক ব্যবসায়ী সুমন (৪০) ও জুয়েল শেখ (৩৮) পালিয়ে যায়।ডিবি পুলিশের এসআই মো. কামরুল জানান, গ্রেপ্তার জুয়েলের প্যান্টের পকেট থেকে প্রায় ৫ গ্রাম পরিমাণ ৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ আল মামুন বলেন, ‘মাদকবিরোধী অভিযানে আমাদের অবস্থান জিরো টলারেন্স।’ পৃথক দুটি অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত যথাযথ প্রক্রিয়ায় জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ৪০ শতাংশ শিক্ষক রয়েছেন: উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ৪০ শতাংশ শিক্ষক রয়েছেন: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে জাতীয় দায় ও দায়িত্ব নিয়ে চলতে হয়। আমাদের অনেক সীমাবদ্ধতা Read more

ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি
ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি

শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে তিনটি সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলো কমপক্ষে ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে Read more

মুন্সীগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের চিকনাসাইর গ্রামের Read more

আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়াল
আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়াল

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন ছাড়িয়েছে। পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৩ হাজার ২৫১ জন এবং ৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন