সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের প্রবাসী যুবক আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  নিহত মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। আজ বুধবার (১৮ মার্চ) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিবারের সদস্যরা। 

পরিবার সূত্রে জানা যায়,  রবিবার (৮ মার্চ ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মামুন মিয়া গুরুতর দগ্ধ হন। পরে তাকে স্থানীয় ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।নিহতের মামাতো ভাই শাওন মড়ল জানান, বিস্ফোরণে মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। তার একটি ছেলে সন্তান রয়েছে।  মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

 
উল্লেখ্য, একই ঘটনায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন। এছাড়া মামুনসহ আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে মিডিয়া স্বাধীন হবে না: আমীর খসরু
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে মিডিয়া স্বাধীন হবে না: আমীর খসরু

বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে, মিডিয়া ততদিন স্বাধীন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর Read more

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হওয়া কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (৩০ Read more

ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের আবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৩ জনই গাজার প্রধান শহর Read more

ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর
ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর

ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর করলো হামাস। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রেড ক্রস কফিনে দেহাবশেষ উদ্ধার করে ইসরায়েলি Read more

জীবননগরে আউশ ধান কাটার মহোৎসব, ফলনে অসন্তুষ্ট চাষিরা
জীবননগরে আউশ ধান কাটার মহোৎসব, ফলনে অসন্তুষ্ট চাষিরা

জীবননগরে ফসলের মাঠে আউশ ধান কাটার মহোৎসব চলছে। তবে এবার আউশ ধানের ফলনে অসন্তুষ্ট চাষিরা। এছাড়া ধানের বাজারমূল্যও কিছুটা কম।চাষিরা Read more

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, সেই আনসার সদস্য বরখাস্ত
পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি, সেই আনসার সদস্য বরখাস্ত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভস্মীভূত ভবনের ভেতর থেকে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টাকালে ঘটনাস্থলেই ধরা পড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন