ঈদের আর মাত্র দুদিন বাকি। চারদিকে উৎসবের আমেজ থাকলেও ভোলার জেলে পল্লীগুলোতে নেই কোনো আনন্দের ছোঁয়া। বরং সেখানে বিরাজ করছে হতাশা, অনিশ্চয়তা আর নীরব হাহাকার। জীবিকার প্রধান অবলম্বন নদীতে মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন ভোলার দই লক্ষাধিক জেলে। এর মধ্যে সরকার ঘোষিত খাদ্য সহায়তার চাল এখনো না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৭টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় কিছু জেলেদের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হলেও চরফ্যাশন উপজেলার চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে। এছাড়াও ভোলা সদর ও দৌলতখান উপজেলার খাদ্য গুদামে চাল না থাকায় বিতরণ করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত সেসব উপজেলায় চাল বিতরণ করার আশ্বাস দিয়েছেন মৎস্য বিভাগ। এদিকে চাল না পেয়ে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন জেলেরা । তারা বলছেন, নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকেই তাদের আয়-রোজগার বন্ধ রয়েছে। এমন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটছে তাদের। ঈদকে সামনে রেখে যেখানে নতুন কাপড়, ভালো খাবারের স্বপ্ন দেখার কথা, সেখানে দুবেলা খাবার জোগাড় করাই হয়ে উঠেছে তাদের জন্য বড় চ্যালেঞ্জ।ভোলা সদর উপজেলার ভোলার খাল মাছঘাটের জেলে শফিকুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে বলেন, “দু’দিন পরেই ঈদ, কিন্তু ঘরে খাবার নেই। ধারদেনা করে সংসার চলছে। চাল পেলে কিছুটা দুশ্চিন্তা মুক্ত হতে পারতাম। চাল না পেলে পরিবার নিয়ে দু’বেলা দুমুঠো ভাত খেতেই কষ্ট হয়ে দাড়াবে। ঈদ কিভাবে করবো, তা বুঝতে পারছি না।”মাঝিরহাট মাছঘাটের জেলে ইয়াছিন মাঝি জানান, “নিষেধাজ্ঞার আগে আমরা দাবী জানিয়েছিলাম যেনো নিষেধাজ্ঞার সময়ে এনজিওর কিস্তি বন্ধ রাখা হয়। কিন্তু কিস্তি বন্ধ রাখা হয়নি। আমাদের কোন আয় রোজগার নেই, এনজিওর কিস্তির ভয়ে এখন আমাদের পালিয়ে বেড়াতে হয়। এর মধ্যে, এখনো আমাদের খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়নি। এতে আমাদের কষ্ট আরও দ্বিগুণ বেড়েছে।”তুলাতুলি মাছঘাটের রুবেল মাঝি বলেন, “এরআগে নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহে আমাদের চাল বিতরণ করা হতো। কিন্তু এবার অভিযানের ১৮ দিন পার হলেও আমাদের চাল দেওয়া হচ্ছে না। এখন নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে যাওয়া ছাড়া আমাদের আর কোন উপায় নেই।”ঈদের আনন্দ যখন সবার ঘরে পৌঁছানোর কথা, ঠিক তখনই ভোলার জেলে পল্লীতে চলছে বেঁচে থাকার সংগ্রাম। সময়মতো খাদ্য সহায়তার চাল না পেয়ে চরম কষ্ট আর দুর্দশায় চলছে তাদের জীবনযাপন। তাদের দাবী, দ্রুত খাদ্য সহায়তার চাল যেন তাদের মাঝে বিতরণ করা হয়। এতে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে।এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তার মো. ইকবাল হোসেন সময়ের কণ্ঠস্বরকে বলেন, জেলার ৭ টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় চাল বিতরণ শেষের পথে। একটি উপজেলায় চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে। এছাড়াও ভোলা ও দৌলতখান উপজেলার খাদ্য গুদামে চাল না থাকায় বিতরণ করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুতই সরবরাহ নিশ্চিত করে বঞ্চিত জেলেদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।এছাড়াও এনজিওর কিস্তি বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, আমরা এনজিও গুলোকে চিঠি দিয়েছি, কিন্তু সেগুলো আমাদের আয়ত্তের বাহিরে। সামনে এনজিও বিষয়ক ব্যুরোর মিটিং রয়েছে, সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। উল্লেখ, ঝাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলার মেঘনা–তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার অভয়াশ্রমে মার্চ ও এপ্রিল দুই মাস সকল প্রকার মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এতে বেকার হয়ে পড়েছেন ভোলার নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় ৩ লক্ষাধিক জেলে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে উধুনিয়া ইউনিয়নের Read more

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মোট মৃত্যু ৯
সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মোট মৃত্যু ৯

হজ পালন করতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৩১টি ফ্লাইটে ৫১ হাজার ৪৩২ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় Read more

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু

সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এ Read more

হরতাল সফলে মোংলায় বিক্ষোভ মিছিল
হরতাল সফলে মোংলায় বিক্ষোভ মিছিল

আগামীকাল বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ ও হরতাল সফলে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে Read more

অবৈধ তিন চাকার যান দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক
অবৈধ তিন চাকার যান দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বাংলাদেশের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো গাড়ি যাতায়াত করে কক্সবাজার, বান্দরবান, টেকনাফসহ দেশের Read more

ইউক্রেন যুদ্ধে আরেক বাংলাদেশি নিহত
ইউক্রেন যুদ্ধে আরেক বাংলাদেশি নিহত

পরিবারের কথা চিন্তা করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম (৪৭)। সেখানে পৌঁছানোর পর প্রথমদিকে পরিবারের সাথে নিয়মিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন