চট্টগ্রামের রাউজান উপজেলায় শবে কদরের রাতে প্রবাসী বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয় জনতা একে একে ডাকাতদের খুঁজে বের করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৫টা পর্যন্ত ৯ জন ডাকাতকে আটক করে হয়েছে।জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশবর্তী বদুপাড়া এলাকায় মৃত হাজী মো. ইউসুফের নতুন বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন, বাড়ির মৃত হাজী মুহাম্মদ ইউসুফের ছেলে মো. বাবুল, মৃত মঞ্জুরুল কাদের, আনসারুল ইসলাম, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম ও মো. হানিফের পরিবার।ভুক্তভোগীদের ভাষ্যমতে, বাড়ির দ্বিতল ভবনের সিঁড়িঘরের টিনের ছাদ কেটে ডাকাতরা ঘরে প্রবেশ করে। বাড়ির সদস্যদের মধ্যে অধিকাংশই প্রবাসী। পরিবারের ছয় ভাইয়ের মধ্যে পাঁচজন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত। এ সুযোগে ডাকাতরা বাড়ির নারীদের জিম্মি করে মারধর করে এবং হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং ঈদের জন্য রাখা কাপড়চোপড় লুট করে নিয়ে যায়।প্রবাসী আনছারুল ইসলামের স্ত্রী ভুক্তভোগী নারগিস আক্তার জানান, তিনি নামাজরত অবস্থায় ছিলেন। এ সময় ৬-৭ জন ডাকাত ঘরে ঢুকে তাকে ও তার সন্তানকে মারধর করে এবং অন্য সদস্যদের একত্র করে হাত-পা বেঁধে রাখে। তাদের হাতে লাঠি, লোহার রড, চাকুসহ দেশীয় অস্ত্র ছিল।তিনি জানান, তার প্রায় ছয় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুট হয়েছে। পরিবারের অন্য সদস্যদের কাছ থেকেও নগদ দেড় লাখ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায় ডাকাতরা।স্থানীয় বাসিন্দা মো. পারভেজ বলেন, ঘটনার সময় অধিকাংশ মানুষ পাশের মসজিদে শবে কদরের ইবাদতে ছিলেন। এক আত্মীয় বাড়িতে এসে সন্দেহজনক লোকজন দেখে মসজিদে গিয়ে খবর দিলে মুসল্লিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের উদ্ধার করেন। পরে স্থানীয়রা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে একজন এবং পরবর্তীতে আরও কয়েকজনকে আটক করে।একজন অটোরিকশাচালক সৈয়দ মুহাম্মদ হানিফ জানান, ডাকাতির খবর ছড়িয়ে পড়লে তিনি আশেপাশের বিভিন্ন এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করেন। শতাধিক যুবক বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ডাকাতদের ধরতে সক্ষম হয়।ভুক্তভোগীরা লুট হওয়া স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও অন্যান্য মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় ডাকাত চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।ৎরাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ জানান, আটকৃতদের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে, কারও বিরুদ্ধে ৪ থেকে ১২টি পর্যন্ত মামলা আছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর নেটওয়ার্ক ধ্বংসের দাবি, আটক ৬
পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর নেটওয়ার্ক ধ্বংসের দাবি, আটক ৬

পাকিস্তানের করাচিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)–এর নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করেছে দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। শনিবার Read more

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ দেশের সম্পদ, এটিকে রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ দেশের সম্পদ, এটিকে রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কাপ্তাই হ্রদ আমাদের জাতীয় সম্পদ। এই হ্রদকে রক্ষা করতে হবে। তিনি বলেন, কাপ্তাই Read more

সুন্দরবনে ডাকাত বাহিনীর ২ সহযোগী আটকসহ ৯ জেলেকে উদ্ধার
সুন্দরবনে ডাকাত বাহিনীর ২ সহযোগী আটকসহ ৯ জেলেকে উদ্ধার

সুন্দরবনের অস্ত্র-গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। সেই সঙ্গে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা Read more

দুর্দান্ত লড়াই করেও সিঙ্গাপুরের বিপক্ষে হারল বাংলাদেশ
দুর্দান্ত লড়াই করেও সিঙ্গাপুরের বিপক্ষে হারল বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। তবে ২-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচে দেশের হয়ে ব্যবধান Read more

বাদাম চাষে ভাগ্য সুপ্রসন্নের স্বপ্ন বুনছেন নবীনগরের কৃষকরা
বাদাম চাষে ভাগ্য সুপ্রসন্নের স্বপ্ন বুনছেন নবীনগরের কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাদামের আবাদ। চলতি রবি মৌসুমে পুরো উপজেলায় বাদাম আবাদ হয়েছে প্রায় ৮৫ হেক্টর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন