বরিশালে সেতু উদ্ধোধনে সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন- ঈদ উদযাপনে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে দেড়কোটি লোক ঢাকা ছাড়বে। এই যাত্রা স্বাভাবিক করাটা চ্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি তাতে আশা করি কোনো ভোগান্তি ছাড়াই সবাই বাড়ি যেতে পারবে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জে গোমা সেতুর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সড়কমন্ত্রী বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক এখনও দুই লেনের রাস্তা। স্বাভাবিক চলাচল প্রশ্নে এটা অত্যন্ত সরু। এই মহাসড়ক আরও চওড়া করা দরকার। এটা সরকার উপলব্ধি করেছে। এবার এসে আমিও নিজ চোখে দেখে গেলাম। দ্রুত কিভাবে কাজটা শুরু করা যায় সেই পরিকল্পনা সরকারের আছে। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত। এ সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে চায়। গোমা সেতু উদ্বোধন প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, এ সেতুর ফলে কেবল একটি এলাকার মানুষ উপকৃত হবে তাই নয়, বরিশালের সঙ্গে পটুয়াখালীর বিচ্ছিন্ন একটি অংশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলো। এটি এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে সহায়তা করবে। মন্ত্রী বলেন, আমরা নিয়িমিত সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌ পথ ড্রেজিং করে সচল রাখি। এর মধ্যে ১২শ’ কিলোমিটার নৌ পথ খনন চলছে। সাড়ে ৪ হাজার কিলোমিটার নৌ পথ নিয়ে আমরা আগামীতে পরিকল্পনা নিয়েছি। ঢাকা সদরঘাট থেকে বরিশাল ও ভোলা নৌ পথে অবাধে নৌ যান চলাচল করতে পারবে, সেই প্রস্তুতি আমাদের রয়েছে। অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সেতুটি চালু হওয়ায় বরিশালের বাকেরগঞ্জের সঙ্গে পটুয়াখালীর দুমকির সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। দুই জেলার প্রত্যন্ত এলাকার অন্তত পাঁচ লাখ মানুষের যাতায়াত ভোগান্তি লাঘব হয়েছে এই সেতুর মাধ্যমে। যাতায়াতের সময়ও কমে আসবে প্রায় দুই ঘণ্টা। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থানা থেকে পালিয়ে যাওয়া সেই আ.লীগ নেতার আত্মসমর্পণ
থানা থেকে পালিয়ে যাওয়া সেই আ.লীগ নেতার আত্মসমর্পণ

ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে পালিয়ে যাওয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন (৪৮) ও তার বড় ভাই নবাব Read more

‘ভবিষ্যতে আরও একটি গণঅভ্যুত্থান হতে পারে’
‘ভবিষ্যতে আরও একটি গণঅভ্যুত্থান হতে পারে’

দেশে ভবিষ্যতে আরেকটা গণঅভ্যুত্থান হলেও হতে পারে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ওই গণঅভ্যুত্থানের পর Read more

ববিতে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক মুহসিন উদ্দীন
ববিতে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক মুহসিন উদ্দীন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মুহসিন উদ্দীন।বুধবার (২০ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী Read more

রাজধানীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
রাজধানীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীর পুরান ঢাকায় টিউশনির বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন