মঞ্চ থেকে ছোটপর্দা কিংবা বড়পর্দা দাপিয়ে বেড়ানো একসময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।এদিন সন্ধ্যায় শামস সুমনের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শামস সুমন।একসময় পর্দায় নিয়মিত দেখা গেলেও সাম্প্রতিককালে টেলিভিশন নাটকে দেখা যায়নি তাকে। তবে রেডিও ভূমিতে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন এ অভিনেতা।শামস সুমন সবশেষ ২০১৩ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেন।দাপুটে এই অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননেরও সদস্য ছিলেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬), ‘চোখের দেখা’ (২০১৬), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘জয়যাত্রা’ (২০০৪), ‘নমুনা’ (২০০৮), ‘হ্যালো অমিত’ (২০১২) ও ‘জয়যাত্রা’ (২০০৪)।২০০৮ সালে ‘স্বপ্নপুরণ’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শামস সুমন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় লোহালিয়া নদীতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
গলাচিপায় লোহালিয়া নদীতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার লোহালিয়া নদী থেকে মো. লিটন (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার Read more

মাহেরীন শুধু শিক্ষিকা নন, একজন গর্বিত মা ও যোদ্ধা: আফরোজা আব্বাস
মাহেরীন শুধু শিক্ষিকা নন, একজন গর্বিত মা ও যোদ্ধা: আফরোজা আব্বাস

‘মাহেরীন চৌধুরী শুধু একজন শিক্ষিকা ছিলেন না, তিনি ছিলেন একজন মা, একজন যোদ্ধা এবং নারী সমাজের আলোকবর্তিকা’—এমনটাই মন্তব্য করেছেন বিএনপির Read more

হবিগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের Read more

‘সুন্দরবনসহ উপকূলের প্রাণ-প্রকৃতি সংরক্ষণে সম্মিলিত প্রয়াসের কোন বিকল্প নেই’
‘সুন্দরবনসহ উপকূলের প্রাণ-প্রকৃতি সংরক্ষণে সম্মিলিত প্রয়াসের কোন বিকল্প নেই’

বুদ্ধিমান প্রাণী হিসেবে আমাদের টিকে থাকার জন্য উচিত হবে পৃথিবীর সকল প্রাণ-প্রকৃতি সংরক্ষণ করা। কোন সৃষ্টি যেন হারিয়ে না যায়। Read more

২০২৫ সালেই পুষ্টির অভাবে নাইজেরিয়ায় ৬৫২ জন শিশুর মৃত্যু
২০২৫ সালেই পুষ্টির অভাবে নাইজেরিয়ায় ৬৫২ জন শিশুর মৃত্যু

পুষ্টিহীনতায় ভুগে গত ছয় মাসে নাইজেরিয়ার কাতসিনা রাজ্যে অন্তত ৬৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। ডক্টর উইথআউট বর্ডার এ তথ্য জানিয়েছে। Read more

যে রেকর্ডে মাশরাফিকে পেছনে ফেললেন তাইজুল
যে রেকর্ডে মাশরাফিকে পেছনে ফেললেন তাইজুল

গল টেস্টে ব্যাটে-বলে উত্তেজনার পর শেষ পর্যন্ত ড্র হলেও বাংলাদেশি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম গড়েছেন এক নতুন রেকর্ড। পুরো ম্যাচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন