পবিত্র ‘লাইলাতুল কদর’ বা ‘শবেকদর’র রাতে মহাল আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।সোমবার (১৬ মার্চ) রাত রাত ১০টা ৫৫ মিনিটে নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।ওই পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাদের ক্ষমা করো।এদিকে পবিত্র রমজান মাসের ২৭তম রজনি আজ, যা ইসলামের পরিভাষায় ‘লাইলাতুল কদর’ বা ‘শবেকদর’। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠতম এ রাত। রাতটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে সন্ধ্যা থেকে সারা দেশে পালিত হচ্ছে।প্রতি বছর পবিত্র রমজানের ২৬ তারিখ রাতে শবেকদর পালন করা হয়। এই রাত ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত।২০ রমজানের পর যে কোনো বিজোড় রাত কদর হতে পারে। তবে ২৬ রমজানের রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত। কদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরাও আছে।শবেকদরের রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর সম্বন্ধে তুমি কি জান? লাইলাতুল কদর এক হাজার মাস অপেক্ষা উত্তম।’ (সুরা কদর : ১-৩)।‘শবেকদর’ কথাটি ফারসি। শব মানে রাত বা রজনি আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবেকদর অর্থ হলো মর্যাদার রাত। শবেকদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত।পবিত্র কোরআনে বলা হয়েছে, অন্য সময়ে এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, কদরের রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। তাই বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন।হাদিসের ভাষ্যমতে, লাইলাতুল কদর হলো রমজান মাসের শেষ দশকে। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা শবেকদর তালাশ করবে রমজানের শেষ দশকের বিজোড় রাতে।’ (বুখারি : ২০৫৬)। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচন : বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ
জাকসু নির্বাচন : বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া Read more

ভারতের সঙ্গে মিলিয়ে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
ভারতের সঙ্গে মিলিয়ে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে প্রতিবছর ১৫ এপ্রিল (১৪ এপ্রিল দিবাগত মধ্যরাত) Read more

জীবননগরে পুলিশের অভিযানে ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২
জীবননগরে পুলিশের অভিযানে ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২

জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের দু'জনকে গ্রেফতার করেছে এবং তাদের হেফাজত থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে।  পুলিশ জানায়, জীবননগর Read more

সাত কলেজের ভর্তি পরীক্ষা শিগগিরই, থাকছে সেকেন্ড টাইম
সাত কলেজের ভর্তি পরীক্ষা শিগগিরই, থাকছে সেকেন্ড টাইম

রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করার লক্ষ্যে কাজ করছে Read more

লামার ফাঁসিয়াখালীতে ১৫ বছরেও লাগেনি কালো রাস্তার ছোঁয়া!
লামার ফাঁসিয়াখালীতে ১৫ বছরেও লাগেনি কালো রাস্তার ছোঁয়া!

পার্বত্য বান্দরবানের লামা উপজেলা ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। যার মোট আয়তন ৬৭১.৮৩৯ বর্গকিলোমিটার। তার মধ্যে ফাঁসিয়াখালী ইউনিয়নের Read more

২১ কেজির কোরাল ৩৫ হাজার টাকায় বিক্রি
২১ কেজির কোরাল ৩৫ হাজার টাকায় বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে মো. আল-আমীন খানের জালে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল এক সামুদ্রিক কোরাল ধরা পড়েছে। মাছটি কুয়াকাটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন