পার্বত্য বান্দরবানের লামা উপজেলা ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। যার মোট আয়তন ৬৭১.৮৩৯ বর্গকিলোমিটার। তার মধ্যে ফাঁসিয়াখালী ইউনিয়নের আয়তন ১৯২.১২ বর্গকিলোমিটার। আয়তনে যেমন বড়, জনসংখ্যাও বেশি এই ইউনিয়নে।কিন্তু উপজেলায় সবচেয়ে অবহেলিত ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করেছে ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন। এই ইউনিয়নের চারটি প্রধান সড়কের মধ্যে গত ১৫ বছরে একটিরও সংস্কার কাজ হয়নি, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। অবস্থা এতটাই শোচনীয় যে, সড়কগুলোকে ‘ধান চাষের জমি’ বলে উপহাস করছেন অনেকে।ফাঁসিয়াখালীর স্থানীয় বাসিন্দা বাবুল বলেন, ‘আমাদের ইউনিয়নে এখনো আধুনিক কালো রাস্তার ছোঁয়া লাগেনি বললেই চলে। অথচ, লামা উপজেলার মধ্যে সবচেয়ে বেশি জনবসতি এই ইউনিয়নে। এত বিপুল সংখ্যক মানুষের বসবাস সত্ত্বেও কেন এই ইউনিয়নের সড়ক ব্যবস্থার এমন বেহাল দশা, তার কোনো সুনির্দিষ্ট উত্তর খুঁজে পাচ্ছিনা আমরা।’ইউনিয়নের সচেতন মহল বলছেন, যোগাযোগ ব্যবস্থার এই করুণ পরিস্থিতি দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে, বিশেষ করে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের অভাবে ইউনিয়নবাসীর মনে প্রশ্ন জেগেছে, জনবহুল এই ইউনিয়নের প্রতি কেন কর্তৃপক্ষের এমন উদাসীনতা? এলাকাবাসী দ্রুত সড়কগুলো সংস্কার করে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।এ বিষয়ে লামা উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আবু হানিফ সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘ইয়াংছা-ত্রিডেবা রাস্তাটির এই ভাঙন অংশ মেরামতের জন্য ইতোমধ্যে প্রাক্কলন প্রস্তুত করে জেলা অফিস হয়ে ঢাকা এলজিইডি সদর দপ্তরে পাঠানো হয়েছে। দ্রুতই অনুমোদন হবে। এছাড়া উক্ত রাস্তা ১৫.৭০ কিলোমিটার একই প্রকল্পে (২য় পর্যায়ে) অনুমোদিত হয়ে আছে এবং প্রাক্কলন প্রস্তুত করে ঢাকা সদর দপ্তরে পাঠানো হয়েছে। আশা করি চলতি অর্থ বছরেই বরাদ্দ দিবে। এবং কবিরার দোকান হতে বগাইছড়ি সড়কের কাজ কিছু দিনের মধ্যেই শুরু হবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় বাল্কহেড থেকে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
গজারিয়ায় বাল্কহেড থেকে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে আল আমিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে Read more

১০০ শতাংশ দগ্ধ হয়েছেন ২ ফায়ার ফাইটার: মহাপরিচালক
১০০ শতাংশ দগ্ধ হয়েছেন ২ ফায়ার ফাইটার: মহাপরিচালক

গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীর শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার Read more

রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস
রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস

হু হু করে বাড়ছে দেশের তাপমাত্রা। তীব্র তাপে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আজ শনিবার (১০ মে) Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বেহাল দশা নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দ্রুত তৎপর হয়েছে। মহাসড়কের আমতলীসহ Read more

আমি ফিয়ারলেসভাবে চেষ্টা করছি, কিন্তু চাপ আছে: তামিম
আমি ফিয়ারলেসভাবে চেষ্টা করছি, কিন্তু চাপ আছে: তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে চলমান নাটকীয়তা যেন নতুন মোড় নিচ্ছে প্রতিদিন। নানা বিতর্ক আর জটিলতার মাঝে এবার আলোচনার Read more

হজযাত্রীর কোটা ১ হাজার বহাল রাখতে সৌদিকে অনুরোধ ধর্ম উপদেষ্টার
হজযাত্রীর কোটা ১ হাজার বহাল রাখতে সৌদিকে অনুরোধ ধর্ম উপদেষ্টার

সৌদি সরকারের পক্ষ থেকে গতবছরই জানানো হয়েছিল, ২০২৬ সালে হজে প্রতি এজেন্সির ন্যূনতম যাত্রী কোটা হবে ২ হাজার জন। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন