চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে দাহ্য তরল পদার্থের আগুনে দগ্ধ হয়ে ৮ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকার সমুদ্র উপকূলে অবস্থিত জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।শিল্প পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে জাহাজ কাটার সময় আগুনের ফুলকি তেলের ট্যাংকে পড়লে আগুন ধরে যায়। এ সময় আটজন শ্রমিক আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।আহতরা হলেন মো. দুলাল হোসেন, হাফিজুর রহমান, মো. আনোয়ার হোসেন, মোক্তার শেখ, শহীদুর রহমান, মো. ফারুক, মো. দুলাল হোসেন ও হানিফ আলী।এই বিষয়ে জানার জন্য জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ড কর্তৃপক্ষের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।সীতাকুণ্ড শিল্প পুলিশের ওসি নাহিদ হাসান মৃধা বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য তরল পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্ঘটনার পর থেকে শিপ ইয়ার্ড কর্তৃপক্ষের কাছে হতাহতের ব্যাপারে তথ্য চাইলে তারা দিতে অনিহা প্রকাশ করে। তাছাড়া শিপ ইয়ার্ডে কোনো ঘটনা ঘটলে তারা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজিবির বাধায় সীমান্তে সড়কের কাজ বন্ধ করল বিএসএফ
বিজিবির বাধায় সীমান্তে সড়কের কাজ বন্ধ করল বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পাকা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার Read more

ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী
ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে ২৪৪ জন যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন বলে ধারণা করা Read more

‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের
‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রিয়পাত্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পারফরম্যান্স যেমনই হোক সমালোচনা তার পিঁছু Read more

এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা
এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে গাজা থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে অন্তত দুটি রকেট ছোড়া হয়েছে। Read more

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল অব্যাহত রয়েছে। সর্বশেষ সোমবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন