ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন  শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে বাউবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এদিকে ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান।এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। গত ২২ ফেব্রুয়ারি তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।ঢাবি উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ গণমাধ্যমকে জানান, ওই দিন সকালে উপাচার্য শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ড. নিয়াজ আহমদ খান। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।এর আগে নির্বাচনের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিয়াজ আহমদ খান বলেন, আপৎকালীন পরিস্থিতি অনেকটাই দূর হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দায়িত্ব পালনের এই পর্যায়ে এসে তিনি মনে করছেন, এখন সরে দাঁড়ানোর সময় এসেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় ২ হাজারের বেশি মানুষ নিহত
তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় ২ হাজারের বেশি মানুষ নিহত

আফ্রিকার দেশ তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় মাত্র এক সপ্তাহে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিরোধীরা দাবি করেছেন। এসব হত্যাকাণ্ডের Read more

অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের চূড়ান্ত পর্ব শুরু
অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের চূড়ান্ত পর্ব শুরু

অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইউসিবি–বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ–২০২৫-এর চূড়ান্ত পর্ব। দেশের তৃণমূল ফুটবলের Read more

ভারতের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় নিহত ১৪, আহত ২৩
ভারতের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় নিহত ১৪, আহত ২৩

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় অন্ততপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। তাদের মধ্যে Read more

মোহাম্মদপুরে লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার
মোহাম্মদপুরে লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে অস্ত্র হাতে মহড়া দেওয়ার সময় লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের Read more

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেতার জোড়া গরুর মেজবানি
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেতার জোড়া গরুর মেজবানি

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে জোড়া গরুর মেজবানি দিয়ে এক হাজার ৫০০ নেতাকর্মীকে আপ্যায়ন করেছেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) Read more

আওয়ামী লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম
আওয়ামী লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম

রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা ভারতের দেওয়া, তবে এই ধারণা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো দিনও বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন