বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে জোড়া গরুর মেজবানি দিয়ে এক হাজার ৫০০ নেতাকর্মীকে আপ্যায়ন করেছেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বিএনপির নেতা মো. ফখরুল ইসলাম। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান।বুধবার (২৮ মে) দুপুরে বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনের পাশে জিয়াউর রহমানের জন্য দোয়া ও আলোচনা সভা শেষে ওই ভুরিভোজের আয়োজন করেন তিনি। এতে আট ইউনিয়ন ও এক পৌরসভা থেকে অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে মো. ফখরুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশের জন্ম হতো না। সেই নেতার আদর্শের দল বিএনপি নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। সামনে নির্বাচন, আমাদেরকে জনগণের কাছে যাওয়া উচিত। কিন্তু আমাদের নেতারা জিয়াউর রহমানের সেই আদর্শের সংগঠনকে পুঁজি করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, বালু-মাটি বিক্রি, জমি দখলসহ কমিটি বাণিজ্যে মেতে উঠেছেন। যা কারো জন্যই শুভ নয়।তিনি অভিযোগ করে বলেন, ‘বিগত ৫ আগস্টের পর নোয়াখালীর কোম্পানীগঞ্জের কিছু নেতার জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তারা টাকার জন্য মানুষের ওপর অন্যায় অত্যাচার শুরু করেছে। অনেকেই নিজেকে ওবায়দুল কাদেরের ভাই পলাতক সন্ত্রাসী ‘কাদের মির্জা’ রূপে আবির্ভূত হয়েছেন। মনে রাখবেন, আপনাদেরকেও একদিন কৃতকর্মের জন্য ওবায়দুল কাদেরের মতো বাথরুমে লুকিয়ে থাকতে হবে।’মো. ফখরুল ইসলাম বলেন, রাজনীতি করি মানুষের জন্য। আমি আমার পাশে কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ, বালু-মাটি খেকোকে দেখতে চাই না। সংখ্যায় কম হলেও স্বচ্ছ নেতাকর্মী নিয়ে অতীতের মতো সামনের দিনগুলো পাড়ি দিতে চাই। কারণ যাদেরকে এলাকার সাধারণ জনগণ দেখতে পারে না, যাদেরকে দেখলে মানুষ ভয় পায়। আর যাই হোক, তাদেরকে নিয়ে রাজনীতি করা যায় না।কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি আফতাব আহমেদ বাচ্চুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন, সদ্য বিলুপ্ত উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আনিছুল হক, সদস্য একরামুল হক মিলন মেম্বার, যুবদল নেতা মেহেদী হাসান টিপু, আজিজুল হক রাজু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ছোটন, পৌর মহিলা দলের নেত্রী নাহিয়া আফরোজ ববি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমির, চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোটালীপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, শিশুসহ আহত ৩০
কোটালীপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, শিশুসহ আহত ৩০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা Read more

কালমেঘা খালে পানি নেই, মাঠে ফলন নেই-খননের দাবিতে এলাকাবাসী
কালমেঘা খালে পানি নেই, মাঠে ফলন নেই-খননের দাবিতে এলাকাবাসী

বরগুনার পাথরঘাটার কালমেঘার খালে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। একসময় যেখানে ট্রলার ও মালবাহী নৌযান চলাচল করত, এমনকি কুমিরেরও বসবাস Read more

চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক এ কে রাতুল মারা গেছেন
চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক এ কে রাতুল মারা গেছেন

চিত্রনায়ক জসিমের ছেলে, জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড 'ওনড'–এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন।রবিবার (২৭ জুলাই) বিকেল Read more

চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার
চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার

জুন মাসের ২১ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় যার Read more

আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামকে সামনে রেখে এক হাজারেরও বেশি ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে নিলামের Read more

নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরকে সামনে রেখে আগামী ২৪ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। ভেন্যু এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন