আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ঢাকা-বাউফল সড়কপথে যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বাউফল উপজেলার বগা ফেরিঘাটে সীমিত সংখ্যক ফেরি চলাচল ও ধীরগতির কারণে ঈদের আগে ও পরে যাত্রীদের দীর্ঘ দুর্ভোগের আশঙ্কা করছেন স্থানীয়রা।ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার বাসিন্দাদের সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে লোহালিয়া নদীর ওপর বগা ফেরি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, ব্যক্তিগত যানবাহন ও পণ্যবাহী ট্রাক এই ফেরিঘাট ব্যবহার করে থাকে।সূত্রে জানা গেছে, বর্তমানে বগা ফেরিঘাটে একটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফলে অনেক সময় গাড়ির চাপ বেশি থাকায় দীর্ঘ সময় যানবাহন আটকে থাকতে দেখা যায়। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীর চাপ বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঢাকা থেকে বাউফলগামী যাত্রী ডা. মো. আহসানুল ইসলাম বলেন, “বগা ফেরিতে প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। ঈদের সময় গাড়ির সংখ্যা আরও বাড়ে। আগে থেকে ব্যবস্থা না নিলে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হবে।”পরিবহন শ্রমিকদেরও একই অভিযোগ। তারা বলেন, ফেরির সংখ্যা কম থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে যাত্রীদের পাশাপাশি পরিবহন ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েন। তাই ঈদ উপলক্ষে অতিরিক্ত ফেরি চালুর দাবি জানিয়েছেন তারা।স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ বাড়ি ফেরেন। তখন বগা ফেরিঘাট এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক সময় যাত্রীদের ফেরি পার হতে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।সড়ক ও জনপথ বিভাগ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন বলেন, ঈদকে সামনে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। অতিরিক্ত ফেরি চালুর বিষয়টিও বিবেচনায় রাখা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেন্ডার ছাড়াই চৌগাছা পশুহাট দখলের পাঁয়তারা
টেন্ডার ছাড়াই চৌগাছা পশুহাট দখলের পাঁয়তারা

যশোরের চৌগাছা পশুহাটের দেড় কোটি টাকা রাজস্ব লোপাটের অভিযোগ উঠেছে। গত ৪ বছর হাটটি দখলে রেখে মোটা অংকের এই টাকা Read more

ডাব বোঝাই পিকআপ উল্টে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ
ডাব বোঝাই পিকআপ উল্টে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ

মাদারীপুরের শিবচরে ডাব বোঝাই একটি পিকআপ উল্টে গিয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবার (০৩ জুন) সকাল সাড়ে ৮টার Read more

বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দিনাজপুরের বিরামপুরে গৃহবধূকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।মঙ্গলবার (২১ Read more

বিশেষ বিমানে করে দুই শতাধিক বাংলাদেশিকে বিএসএফের কাছে হস্তান্তর
বিশেষ বিমানে করে দুই শতাধিক বাংলাদেশিকে বিএসএফের কাছে হস্তান্তর

এবার দুই শতাধিক বাংলাদেশি নাগরিকের একটি বড় দলকে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বিশেষ উড়োজাহাজে করে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে পাঠানো হয়েছে। Read more

যুদ্ধবিরতির জন্য কাতারে প্রতিনিধিদল পাঠাচ্ছেন নেতানিয়াহু
যুদ্ধবিরতির জন্য কাতারে প্রতিনিধিদল পাঠাচ্ছেন নেতানিয়াহু

হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা করতে একটি প্রতিনিধিদল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি স্পষ্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন